Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রশ্নের মুখে মমতা'র কালীঘাটের বাড়ি'র নিরাপত্তা! উচ্চপর্যায়ে'র বৈঠক নবান্নে

খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের বাড়িতে নিরাপত্তায় গাফিলতি! আর এই গাফিলতি সামনে আসতেই প্রশ্নে মুখে নিরাপত্তা ব্যবস্থা। রীতিমত বিতর্ক তৈরি হয়েছে। এমনকি পুলিশমহলেও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই যদিও তড়িঘিড়ি মুখ্যমন্ত

খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের বাড়িতে নিরাপত্তায় গাফিলতি! আর এই গাফিলতি সামনে আসতেই প্রশ্নে মুখে নিরাপত্তা ব্যবস্থা। রীতিমত বিতর্ক তৈরি হয়েছে। এমনকি পুলিশমহলেও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই যদিও তড়িঘিড়ি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ছুটে যান কলকাতা পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

পুরো নিরাপত্তা ব্যবস্থা তাঁরা খতিয়ে দেখেন। তবে বিষয়টি এখানেই শেষ নয়! ঘটনা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন। এমনটাই জানা যাচ্ছে।

বাড়িতে কেন এমন গাফিলতি?

বাড়িতে কেন এমন গাফিলতি?

রাজ্যে'র মুখ্যমন্ত্রী'র বাড়িতে কেন এমন গাফিলতি। কোথায় সমস্যা! বিষয়টি নিয়ে একেবারে নড়েচড়ে বসল নবান্ন। বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী'র নেতৃত্বে এই বৈঠক হবে বলে খবর। জরুরি এই বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিরেক্টর অফ সিকিউরিটি বিবেক সহায়, কলকাতা পুলিশের কমিশনার উপস্থিত থাকবেন। এছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিস্তারিত আলোচনা এই বৈঠকে করা হবে

বিস্তারিত আলোচনা এই বৈঠকে করা হবে

মূলত কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়েই বিস্তারিত আলোচনা এই বৈঠকে করা হবে বলে জানা যাচ্ছে। এমনকি কোথায় গাফিলতি, কারা দায়িত্বে ছিলেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আগামিদিনে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে তাকিয়েও এমন পরিকল্পনা করা হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী'র বাড়িতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে খবর। তবে বিষয়টি যে নবান্ন যথেষ্ট গুরুত্ব দিয়ে নিয়েছে তা কার্যত স্পষ্ট।

রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে

রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে

শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। যেখানে এক ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের নিরাপত্তা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। একেবারে প্রাচীর টপকে ভিতরে ঢুকে পড়ে। এমনকি সন্দেহভাজন ওই ব্যক্তি সারা রাত সেখানেই ছিল। সকালে পুলিশকর্মীরা সন্দেহভাজন ব্যক্তিটিকে দেখতে পান। আর সঙ্গে সঙ্গে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে ওই ব্যক্তিকে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে। দফায় দফায় জেরা করা হচ্ছে বলেও খবর।

জেড প্লাস সিকিউরিটি

জেড প্লাস সিকিউরিটি

সর্বোচ্চ নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাধারণের মতোই থাকতে ভালোবাসেন তিনি। কিন্তু এরপরেই নিরাপত্তার কথা ভেবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তরফে। এই অবস্থায় এই ঘটনা প্রশ্নের মুখে নিঃসন্দেহে নিরাপত্তা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এমনকি তৃণমূলের তরফেও ঘটনায় উদবেগে প্রকাশ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+