জুনিয়র চিকিৎসক অনুষ্টুপের জন্য মেডিক্যাল বোর্ড গঠন, সিসিইউতে রয়েছেন অনশনকারী

অনশনকারী জুনিয়র চিকিৎসকরা একে একে অসুস্থ হয়ে পড়ছেন। শনিবার রাতেই হাসপাতালে ভর্তি করতে হয় জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়কে। তাঁর চিকিৎসা চলছে। তাঁকে চিকিৎসার জন্য সিসিইউতে রাখা হয়েছে।

এই নিয়ে তিন জন জুনিয়র চিকিৎসক অনশন করে হাসপাতালে ভর্তি হলেন। প্রথমে অনিকেত মাহাতো অসুস্থ হয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হন। উত্তরবঙ্গেও দুই জুনিয়র চিকিৎসক অনশন কর্মসূচিতে বসেন। সেখানে জুনিয়র চিকিৎসক অলোককুমার ভর্মা অসুস্থ হয়ে যান।

anushtup mukhopadhyay

তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সিসিইউতে তিনি চিকিৎসাধীন। শনিবার রাতে আরও এক অসুস্থ জুনিয়র চিকিৎসককে হাসপাতালে পাঠানো হয়েছে৷ তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউতে ভর্তি করানো হয়। তাঁর চিকিৎসার জন্য আট সদস্যের বোর্ড তৈরি করা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল থেকেই পেটে ব্যথা বাড়ছিল অনুষ্টুপের। রাতে প্রবল হল ব্যথা। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর শরীরের ভিতর রক্তক্ষরণ হচ্ছে বলে জানা গিয়েছে। কোথা থেকে এই রক্তক্ষরণ হচ্ছে? সেই সব জানার জন্য পরীক্ষা করছেন চিকিৎসকরা। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই কথা জানানো হয়েছে। অনুষ্টুপের রক্তের চাপও কমেছে।

অন্যান্য আন্দোলনকারীদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে৷ রক্তচাপ কমছে আন্দোলনকারীদের। দীর্ঘ দিন ধরে না খেয়ে থাকার জন্য শরীরের জলের ঘাটতি হচ্ছে। শরীরের খনিজ লবণের পরিমাণ কমছে৷ এই অবস্থাতেও কোনওভাবেই পিছিয়ে যাচ্ছেন না আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, অনশনের জন্য আরও অনেকেই প্রস্তুত। এই আন্দোলন এখন আর থমকে যাবে না। তাঁদের মনোবল কোনওভাবেই হারাচ্ছে না। বরং বাড়ছে। ১৫ তারিখ রাজ্য সরকার কার্নিভাল অনুষ্ঠানের আয়োজন করছে রেড রোডে। সেই দিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও কর্মসূচি রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+