ধর্মের নামে বিভাজন তৈরি মোদী-মমতার! সব ভাগের টাকা কালীঘাটে জমা হয়, অভিযোগ সেলিমের
ধর্মের নামে বিভাজন তৈরি করছেন মোদী-মমতা। ধূলাগড় থেকে কালিয়াচক, দিনের পর দিন দাঙ্গা হয়েছে রাজ্যে। ব্রিগেডের সমাবেশ থেকে এমনটাই অভিযোগ করলেন সিপিএম সাংসদ মহঃ সেলিম।
ধর্মের নামে বিভাজন তৈরি করছেন মোদী-মমতা। ধূলাগড় থেকে কালিয়াচক, দিনের পর দিন দাঙ্গা হয়েছে রাজ্যে। ব্রিগেডের সমাবেশ থেকে এমনটাই অভিযোগ করলেন সিপিএম সাংসদ মহঃ সেলিম। দিদি-মোদী সেটিং-এরও অভিযোগ করেছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বাম আমলে রাজ্যে দাঙ্গা হয়নি।

বাংলা বাঁচাতে তৃণমূলকে তাড়াতে হবে, মহঃ সেলিম ব্রিগেডের সমাবেশে একথা বলার পরেই হাতে তালি সমোবেত জনগণের। তিনি বলেন, নিম্নচাপ তৈরি হয়েছে, লাল ঝড় আসছে। মমতা বলেছেন কংগ্রেস মুক্ত বাংলা গড়তে, আর মৌসম বদল হচ্ছে। কটাক্ষ করেন সেলিম। তাঁর অভিযোগ, বাঙালিদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে। মোদী ও মমতার বিরুদ্ধে দর্মের নামে বিভেদ তৈরির অভিযোগ করেছেন সিপিএম পলিটব্যুরোর এই সদস্য।
ব্রিগেডের সমাবেশে সিপিএম নেতা মহঃ সেলিমের অভিযোগ, সব ভাগের কাটা কালীঘাটে গিয়ে জমা হয়। সারদা-নারদে কেন্দ্র কিছু করবে না বলেও মন্তব্য করেছেন সেলিম। হিটলার লালঝাণ্ডাকে শেষ করতে পারেননি, মোদী মমতারও পারবেন না, বলেছেন সেলিম। বিজেপি আর তৃণমূল মিলে বাংলার মানুষকে গরু আর শুয়োর বানাতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ার শপথ নিন আর খুন হওয়া তৃণমূল পরিবারগুলিকেও সঙ্গে নিন। আহ্বান জানিয়েছেন সেলিম।












Click it and Unblock the Notifications