শিক্ষামন্ত্রী টাকা গুনতে পারেন! কিন্তু কোনটা রায়, কোনটা পিটিশন আলাদা করতে পারেন না, ব্রাত্যকে নিশানা সেলিমের
সিপিআইএম (CPIM)-এর অভিযোগ তৃণমূলের (Trinamool Congress) নেতা-মন্ত্রীদের হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় আদেশ নিয়ে ভুল তথ্য তুলে ধরার চেষ্টা করছে শাসক দল। সেখানে আদালতের রায় আর পিটিশনকে এক করে দেখা হচ্ছে। এব্যাপারে সিপ
সিপিআইএম (CPIM)-এর অভিযোগ তৃণমূলের (Trinamool Congress) নেতা-মন্ত্রীদের হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় আদেশ নিয়ে ভুল তথ্য তুলে ধরার চেষ্টা করছে শাসক দল। সেখানে আদালতের রায় আর পিটিশনকে এক করে দেখা হচ্ছে। এব্যাপারে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম (Md Salim) সাংবাদিক সম্মেলন করা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) আক্রমণ করেছেন।

তৃণমূলের সাংবাদিক সম্মেলনে দাবি
বুধবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের ছয় মন্ত্রী। সেখানে তাঁরা অভিযোগ করেন আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় গণমাধ্যমে অর্ধ সত্য তথ্য পরিবেশন করা হচ্ছে। তাঁরা দাবি করেছেন, হাইকোর্টের তরফ থেকে তৃণমূলের নেতাদের যে তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলিদের মতো ১৩ সিপিআইএম নেতার নাম রয়েছে। সেখানে নাম রয়েছে অধীর চৌধুরী, নেপাল মাহাতদের মতো কংগ্রেসের নেতাদেরও। সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু বলেন, এমন একটা ধারনা তৈরির চেষ্টা হচ্ছে, তৃণমূলের নেতামন্ত্রীদের সম্পত্তিই শুধু বেড়েছে।

মিথ্যাচারের অভিযোগ সেলিমের
তৃণমূলের সাংবাদিক সম্মেলনের কিছু পরেই সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম ব্রাত্য বসুকে নিশানা করে বলেন মিথ্যাচার করবেন না। হাইকোর্টের রায়ে ১৯ জনের নাম বলা হয়েছে। পিটিশনের অনেক নাম থাকতে পারে। তিনি আরও বলেন, যাঁরা পিটিশন করেছিলেন, তাঁরা পিছিয়ে গিয়েছেনবলেও মন্তব্য করেন তিনি। সিপিএম রাজ্য সম্পাদক কটাক্ষ করে বলেন, লজ্জা লাগে, একজন শিক্ষামন্ত্রী টাকা গুনতে পারেন। কিন্তু কোনটা রায় আর কোনটা পিটিশন, তা তিনি জানেন না।

উকিলকে বলুন পিটিশন দিতে
মহঃ সেলিম দাবি করেছেন, আদালত ১৯ জন তৃণমূলের নেতামন্ত্রীর সম্পত্তি বৃদ্ধিতে ইডিকে যুক্ত করার কথা বলেছেন। তিনি বলেন, এখন সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলিদের নাম বলা হচ্ছে। পরের শুনানির দিন ১২ সেপ্টেম্বর আপনাদের (তৃণমূলের) উকিলকে বলুন পিটিশন দিতে।
তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সাহস আছে, ইডিকে পার্টি করার জন্য আপিল করার।

সাপ্লিমেন্টারি পিটিশনে আরও নাম থাকবে
এদিন সেলিম ইঙ্গিত দিয়েছেন, তৃণমূলের শুধু ১৯ জনই নয় (এর মধ্যে ২ জন মারা গিয়েছেন) আরও অনেকের নাম যুক্ত হতে পারে। তিনি বলেছেন সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও অনেক নাম থাকবে। এই মুহূর্তে তা দিলে মামলার গতি স্লথ হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, সেই তালিকায় এমন অনেকে থাকবেন যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে আবার বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন।












Click it and Unblock the Notifications