Md Salim: গোটা রাজ্য-দেশে উল্টো রথের প্রস্তুতি! কেন মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গ থেকে SSKM-এ, প্রশ্ন সেলিমের

গোটা রাজ্যেই উল্টো রথের প্রস্তুতি চলছে। গোটা দেশেও যাতে উল্টো রথের রশি ঠিকঠাক টানা যায় তার প্রস্তুতি চলছে। এদিন প্রেসক্লাবে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম (Md Salim)। বাংলাকে ভাগ করে উত্তরবঙ্গকে আলাদা করার প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন মহঃ সেলিম।

তিনি আরও বলেন, যাঁরা বামপন্থাকে শেষ করার চক্রান্ত করেছিল তাদের সেই প্রয়াস ব্যর্থ হয়েছে। যাঁরা বামপন্থায় বিশ্বাস করেন তাঁদের কাছাকাছি নিয়ে আসার প্রয়াস চলছে। আন্দোলন তীব্র হয়েছে। দুর্নীতি তন্ত্র চলছে। সমাজ কল্যাণ থেকে শুরু করে রাস্তা, ভবন সব কিছুতেই দুর্নীতি। বাম আমলের সমাজকল্যাণ মূলক প্রকল্প বন্ধ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মহঃ সেলিম

লাইব্রেরিতে কোন খবরের কাগজ রাখা হবে, কী বই পড়ানো হবে সেগুলোকে আক্রমণ করা হয়েছে। গাঁজার কেস দিয়ে কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে। তিনি (Md Salim) বলেন, দুর্নীতি, দুষ্কৃতী জোট ভাঙতে চান। বাংলা সব সময় পথ দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মহাজনী কারবার চলছে লুঠের টাকায়। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতির বদল ঘটাতে হবে, বলেন তিনি

সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক বলেন, ১৯৭৭ সালে বামফ্রন্টের উদ্যোগে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। কিন্তু সেই ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রাধান্য পাচ্ছে চুরি আর দুর্নীতি। তিনি বলেন, ভোটের সঙ্গে যুক্ত সকলেরই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেলিম বলেন, বিজেপি তৃণমূল চায় না রাজ্যে ভোট হোক। এরাজ্যের সবকটি বুথে ভোট হবে। বামপন্থীদের পোলিং এজেন্ট থাকবে।

মহঃ সেলিম

উত্তরবঙ্গ থেকে এসএসকেএমে (SSKM) কেন আসতে হল, প্রশ্ন করেন মহঃ সেলিম (Md Salim)। প্রসঙ্গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হেলিকপ্টার জরুরি অবতরণের সময় তাঁর আঘাত লাগে। তাঁকে কলকাতায় আনার পরে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। মহঃ সেলিমের প্রশ্ন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? তিনি বলেন, এয়ারবেসে ফাস্ট এইড ব্যবস্থা থাকে।

এর আগে সিপিআইএম নকল গণশক্তি ছাপার অভিযোগ তুলেছিল। এদিন বিষয়টি নিয়ে সেলিম (Md Salim) বলেন, কমরেডদের সতর্ক থাকতে বলা হয়েছে। তাঁর অভিযোগ আইটি সেল নকল গণশক্তি ছাপছে। সেক্ষেত্রে যে নকল ব্যালট ছাপা হবে, তাতে কোনও সন্দেহ নেই বলেও বলেন তিনি। প্রসঙ্গে এদিন অধীর চৌধুরী নকল ব্যালট ছাপার অভিযোগ তুলেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+