যত 'দোষ' পর্ণশ্রী থানার! স্ত্রীর বিরুদ্ধে এবার পুলিশ কমিশনারের কাছে মেয়র
এবার পুলিশ কমিশনারের কাছে চিঠি মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। পর্ণশ্রী থানার ওসির বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ করেছেন। মেয়রের অভিযোগ, স্ত্রী রত্নার সুবিধা মতো কাজ করছে পুলিশ।
এবার পুলিশ কমিশনারের কাছে চিঠি মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। পর্ণশ্রী থানার ওসির বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ করেছেন। মেয়রের অভিযোগ, স্ত্রী রত্নার সুবিধা মতো কাজ করছে পুলিশ।

মঙ্গলবার স্ত্রীর বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগের পর এবার এবার পর্ণশ্রী থানার ওসির বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনারের কাছে চিঠি দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। নিরাপত্তা বিঘ্নিত করার দায় চাপিয়েছেন পর্ণশ্রী থানার ওসির বিরুদ্ধে। মেয়রের অভিযোগ, স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সুবিধা মতো কাজ করছেন পর্ণশ্রী থানার ওসি। পর্ণশ্রীর বাড়িতে মোতায়েন করা ব্যক্তিগত নিরাপত্তরক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন মেয়র।
মঙ্গলবার পর্ণশ্রী থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পর্ণশ্রীর মহারানি ইন্দিরা দত্ত রোডের বাড়ির নিরাপত্তায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করেছিলেন মেয়র। বাড়িতে ঢোকার সময় যে কাউকে খাতায় নাম নথিভুক্ত করার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এমনটাই অভিযোগ করেন মেয়র।
মেয়রের আরও অভিযোগ, পৈতৃক বাড়িতে তার বহু সম্পত্তি রয়েছে। এমন কী মামলার নথিও রয়েছে। সেসব নথি ও সম্পত্তি হাতানোর আশঙ্কাও করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সব কিছুর পিছনেই তাঁর স্ত্রী। এমনটাই অভিযোগ মেয়রের।
এর আগে লালবাজারে তাঁর নামে ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট খোলার অভিযোগ করেছিলেন মেয়র।
রত্নার সঙ্গে বিবাহ-বিচ্ছেদে অনড় মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সংসার জোড়া লাগাতে স্ত্রী রত্নার সমঝোতা প্রস্তাব খারিজ করে পাল্টা হলফনামা জমা দিয়েছেন তিনি। হলফনামায় মেয়র স্পষ্ট করে দিয়েছেন, তিনি বিবাহ বিচ্ছেদ চান। এবং তিনি চান যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে।












Click it and Unblock the Notifications