রাজ্যের পরিস্থিতি সিরিয়া, লেবাননের মতো! সরকারকে তুলোধোনা করে ফের জল্পনায় সব্যসাচী
বনগাঁ পুরসভার অনাস্থা প্রস্তাব প্রশাসন যেভাবে সামলেছে তাতে খুশি নন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত।
বনগাঁ পুরসভার অনাস্থা প্রস্তাব প্রশাসন যেভাবে সামলেছে তাতে খুশি নন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। সূত্রের খবর অনুযায়ী, তিনি প্রশাসনের বনগাঁ পরিস্থিতি সামলানোকে সিরিয়া, লেবানন কিংবা পাকিস্তানের সঙ্গে তুলনা করেছেন।

শুনানি চলছিল বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের করা মামলার। সেই সময় বিচারপতির বলেন, মঙ্গলবার বনগাঁ পুরসভায় অনাস্থা ভোটে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর জন্য দায়ী সেখানকার চেয়ারম্যান ও তাঁর অনুগামীরা। এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের। এদিন পুলিশকেও নিশানা করেন তিনি। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন, পুলিশের সামনেই সব কিছু হয়েছে।
প্রসঙ্গত চূড়ান্ত নাটকীয়তার মধ্যে মঙ্গলবার বনগাঁয় অনাস্থা ভোটের আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ তাদের যে তিন কাউন্সিলর এর প্রস্তাবক ছিলেন তাদের ঢুকতে বাধা দিয়ে এবং তাদের দলের বাকি কাউন্সিলরদের আটকে রেখেছিল চেয়ারম্যান এবং তার বাহিনী। চেয়ারম্যান শংকর আঢ্য অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। একদিকে তৃণমূলের চেয়ারম্যান জানান তারা আস্থায় জিতে গিয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূলের কাউন্সিলররা বেরিয়ে যাওয়ায় তারা ১১-০-এ অনাস্থায় জয় পেয়েছেন। তৃণমূলের দাবি বেলা তিনটের সময় বনগাঁয় তাদের পক্ষে আস্থা ভোটের কথা ছিল।
কিন্তু বেলা ৩.১৫ পর্যন্তও আসেননি বিজেপি কাউন্সিলররা। তাদের আরও দাবি বেলা সাড়ে তিনটের পর বিজেপি কাউন্সিলররা পুরসভায় ঢোকেন।
পরে সব্যসাচী দত্ত মন্তব্য করেন, রাজ্যে নৈরাজ্যের পরিস্থিতি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সিরিয়া, লেবানন কিংবা পাকিস্তানে বসে আছি।












Click it and Unblock the Notifications