দিদিকে বলো কর্মসূচি! দলীয় কর্মীর বাড়িতে রাত কাটালেন মেয়র

দিদিকে বলো কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় কর্মীর বাড়িতে রাত কাটালেন মেয়র ফিরহাদ হাকিম।

দিদিকে বলো কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় কর্মীর বাড়িতে রাত কাটালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি ১৩৪ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় দিদিকে বলো কর্মসূচিতে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে তৃণমূল কর্মী ইসরত বেগমের বাড়িতে রাতের খাবার খান এবং রাত কাটান।

দিদিকে বলো কর্মসূচি! দলীয় কর্মীর বাড়িতে রাত কাটালেন মেয়র

২৯ জুলাই দিদিকে বলো কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ১ হাজারের বেশি নির্বাচিত জনপ্রতিনিধি এবং
দলের কর্মীরা ব্যক্তিগতভাবে দশ হাজারের বেশি গ্রাম ও শহরাঞ্চলে যাবেন। সেখানে তাঁরা রাত কাটাবেন বলেও ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই মতো ১৩৪ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় দিদিকে বলো কর্মসূচিতে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর অনুযায়ী, প্রথমেই এলাকার ৫ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেন তিনি। এলাকার বাড়ি বাড়িতে গিয়ে জনসংযোগও সারেন তিনি। সাধারণ মানুষ যাতে দিদিকে বলো কর্মসূচিতে সহজেই অংশ নিতে পারেন তার জন্য তাদের হাতে তুলে দেন দিদিকে বলো কার্ড ও স্টিকার।

দিদিকে বলো কর্মসূচি! দলীয় কর্মীর বাড়িতে রাত কাটালেন মেয়র

তবে ভাগ্যবান এলাকার তৃণমূল কর্মী ইসরত বেগম। তাঁর বাড়িতে রাতের খাবার খান ফিরহাদ হাকিম। এরপরেই ওই পরিবারের সঙ্গে গল্প। ওই কর্মীর বাড়িতে রাত কাটান তিনি।

কর্মসূচিতে অংশ নেওয়া প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, মনে হচ্ছিল যেন ফের নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+