কলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়ার রহস্য পুরসভার অন্দরেই, জল্পনা উসকে দিলেন মেয়র
কলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়ার পিছনে রয়েছে পুরসভার কোন আধিকারিক বা কর্মীর হাত। সোমবার পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়া নিয়ে সব জল্পনা উসকে দিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র
কলকাতা পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়ার পিছনে রয়েছে পুরসভার কোন আধিকারিক বা কর্মীর হাত। সোমবার পুরসভার ওয়েবসাইট হ্যাক হওয়া নিয়ে সব জল্পনা উসকে দিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

এদিন মেয়রের কথায়, এনিয়ে কোনও সন্দেহ নেই যে কর্পোরেশনের মধ্যের কোনও আধিকারিক বা কর্মী এ কাজটি করেছেন। তাকে চিহ্নিত করা হোক, তারপর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা জানা যাবে।
উল্লেখ্য, ঠিক যখন 'কাগজ আমরা দেখাবো না' শব্দে গর্জে উঠছে গর্জে উঠেছে গোটা রাজ্য তথা দেশ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছে রাজ্যের শাসক থেকে বিরোধী। ঠিক তখনই পুরসভার ওয়েবসাইট এএনপিআর-এর ফ্রম প্রকাশ হওয়াতেই স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত দুদিন ধরে কলকাতা পুরসভার ওয়েবসাইটে ঘুরতে থাকা এএনপিআর ফর্ম তৈরি করে দিয়েছিল এক নতুন জল্পনা। যা নিয়ে প্রবল বিতর্কের দানা বাঁধে। এদিন সেই বিতরকের অবসান ঘটলেও জল্পনা যেন আরও উসকে দিলেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।












Click it and Unblock the Notifications