নারদ মামলায় বিস্ফোরক ম্যাথু স্যামুয়েল! বিপদ বাড়ল বিজেপির শোভন, মুকুলের
মুকুল রায়ের নির্দেশেই তিনি এসএমএইচ মির্জাকে টাকা দিয়েছিলেন। এমনটাই দাবি করেছেন তৎকালীন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। সিবিআই-এর তলবে এদিন তিনি দমদম বিমানবন্দর হয়ে কলকাতায় আসেন
মুকুল রায়ের নির্দেশেই তিনি আইপিএস এসএমএইচ মির্জাকে টাকা দিয়েছিলেন। এমনটাই দাবি করেছেন তৎকালীন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। সিবিআই-এর তলবে এদিন তিনি দমদম বিমানবন্দর হয়ে কলকাতায় আসেন। সেখানেই তিনি এই কথা বলেন বলে সূত্রের খবর। মুকুল রায় টাকা না নিলেও তিনি অপরাধী, মন্তব্য করেছেন ম্যাথু। তিনি কার্যত বোঝানোর চেষ্টা করেছেন তিনি টাকা না নিলেও ঘুরপথে তা নিয়েছে।

সরাসরি টাকা নেননি মুকুল
মুকুল রায় এসএমএইচ মির্জাকে টাকা দেওয়ার কথা বলেছিলেন বলে বিস্ফোরক দাবি করেছেন ম্যাথু স্যামুয়েল। পাশাপাশি তিনি এও জানিয়েছেন মুকুল রায়কে সরাসরি তিনি কোনও টাকা দেননি।

'মুকুল রায়ের কাছাকাছি ছিলেন মির্জা'
ম্যাথু স্যামুয়েলের আরও দাবি টাকা দেওয়ার সময় মুকুল রায়ের ঘরের কাছাকাছি ছিলেন বর্তমানে সাসপেন্ডেড আইপিএস মির্জা। যেই সময়ের অভিযোগ, সেই সময় বর্ধমানের পুলিশ সুপার ছিলেন মির্জা।

শোভনের বিরুদ্ধে অভিযোগ
বিমানবন্দের ম্যাথু স্যামুয়েল অভিযোগ করেন কলকাতা পুরসভায় বসে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন। তাই তাঁকে গ্রেফতার করা উচিত বলেও মন্তব্য করেন ম্যাথু স্যামুয়েল।
এর আগে প্রাক্তন নারদ কর্তা জানিয়েছিলেন সিবিআই যখনই তাঁকে তলব করেছে তখনই তিনি হাজিরা দিয়েছেন। অন্তত ২০ বার সিবিআই তাঁকে তলব করেছিল বলে জানিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল।
সিবিআই যখন যা প্রমাণ চেয়েছে, তখন সেই তিনি তদন্তকারীদের কাছে জমা দিয়েছিলেন বলেও জানিয়েছিলেন ম্যাথু। এই ধরনের মামলায় কেন এত দেরি হচ্ছে তা নিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন তিনি।
২০১৬-র লোকসভা ভোটের আগে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূলে প্রথম সারির অনেক নেতানেত্রী ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিচ্ছেন। যদিও সেই ভিডিও পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications