ফরেনসিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত! তদন্তে দেরি নিয়ে সিবিআইকে পাল্টা যা বললেন ম্যাথু

নারদ তদন্ত নিয়ে তাঁর বিরুদ্ধে সিবিআই-এর করা অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দিলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। তাঁর দাবি সিবিআই-এর অভিযোগ অসত্য। সবসময়ই তিনি তদন্তের কাজে সহযোগিতা করেছেন বলে দাবি করেছেন।

নারদ তদন্ত নিয়ে তাঁর বিরুদ্ধে সিবিআই-এর করা অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দিলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। তাঁর দাবি সিবিআই-এর অভিযোগ অসত্য। সবসময়ই তিনি তদন্তের কাজে সহযোগিতা করেছেন বলে দাবি করেছেন ম্যাথু। সিবিআই দিল্লির সদর দফতরে এই ধরনের চিঠি পাঠাতে পারে না বলেই মনে করেন তিনি।

ফরেনসিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত! তদন্তে দেরি নিয়ে সিবিআইকে পাল্টা যা বললেন ম্যাথু

২০ বার সিবিআই তাঁকে তলব করেছে বলে জানিয়েছেন ম্যাথু স্যামুয়েল। দু-মাসে আগেও মুচিপাড়া থানায় হাজিরা দেওয়ার সময়েও সিবিআই-এর ডাকে তিনি হাজিরা দিয়েছেন বলে জানিয়েছেন। সেই সময় সিবিআই-এর তরফে কেডি সিং-এর পিএ এবং আরও এক সহযোগীর সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁদের ফোন নম্বরও চাওয়া হয়েছিল। তিনি তা দিয়েছেন বলে জানিয়েছেন নারদ নিউজের প্রাক্তন সাংবাদিক।

সিবিআই যখন যা প্রমাণ চেয়েছে, তখন সেই তিনি তদন্তকারীদের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন ম্যাথু। এই ধরনের মামলায় কেন এত দেরি হচ্ছে তা নিয়ে পাল্টা প্রশ্ন করেছেন তিনি। সিবিআই-কেই এবিষয়ে উত্তর দিতে হবে বলে দাবি করেছেন প্রাক্তন নারদ সাংবাদিক। টাকা নেওয়ার চিত্র ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত। তাও কেন তদন্তে কেন এত দেরি হচ্ছে প্রশ্ন করেছেন তিনি।

শুক্রবার সিবিআই-এর সদর দফতরে তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমারের পাঠানো চিঠিতে তদন্ত অসহযোগিতার উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই অবস্থায় লিগাল সেলের কাছে অ্যাডভাইস চেয়েছেন রঞ্জিত কুমার।

বুধবার কলকাতায় নারদ মামলায় তদন্তকারী অফিসার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। দ্রুত তদন্ত শেষ করার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। তদন্তে কোথায় কোথায় বাধা তৈরি হচ্ছে, তাও জানাতে বলেছিলেন।

২০১৬-র লোকসভা ভোটের আগে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূলে প্রথম সারির অনেক নেতানেত্রী ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিচ্ছেন। এর পর থেকে একাধিকবার কলকাতায় সিবিআই ও ইডির ডাকে হাজিরা দিলেও অভিযুক্তরা রয়েছেন বহাল তবিয়তেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+