তোলাবাজি মামলায় ম্যাথু স্যামুয়েলকে ফের তলব করল মুচিপাড়া থানা

তোলাবাজি মামলায় ম্যাথু স্যামুয়েলকে ফের তলব করল মুচিপাড়া থানা। ৩০ অক্টোবর বেলা বারোটায় মুচিপাড়া থানায় হাজিরা দিতে দিল্লির ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।

তোলাবাজি মামলায় ম্যাথু স্যামুয়েলকে ফের তলব করল মুচিপাড়া থানা। ৩০ অক্টোবর বেলা বারোটায় মুচিপাড়া থানায় হাজিরা দিতে দিল্লির ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।

তোলাবাজি মামলায় ম্যাথু স্যামুয়েলকে ফের তলব করল মুচিপাড়া থানা

তোলাবাজি মামলায় এর আগে মুচিপাড়া থানায় হাজিরা দিয়েছেন নারদ সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। তবে তাঁর আগেকার হাজিরা দেওয়ার পর তদন্তে নতুন তথ্য উঠে এসেছে বলে চিঠিতে জানানো হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। সেই জন্য ফৌজদারি আইনের ৪১এ ধারায় আবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ দুটি মোবাইল ফোন ফের চেয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে সন্তোষ শংকরণ নাম দিয়ে তিনি যে আইডেন্টিটি কার্ডটি তৈরি করেছিলেন তাও জমা দিতে বলা হয়েছে। সেটিও আগে জমা দেননি ম্যাথু স্যামুয়েল। মোবাইল ফোনদুটি সিবিআই-এর কাছে আছে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্তে নারকো অ্যানালিসির টেস্ট করার দাবিও করেছিলেন ম্যাথু স্যামুয়েল।

৩০ অক্টোবর মুচিপাড়া থানায় হাজিরা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এর আগে ৭ অগাস্ট মোবাইল ও নথি সহ ম্যাথু স্যামুয়েলকে মুচিপাড়া থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। মা-র অসুস্থতার কারণে হাজিরা দেননি তিনি।
এরও আগে ম্যাথু স্যামুয়েল যখন কলকাতায় এসেছিলেন, তখন কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছিলেন। ম্যাথুর অভিযোগ ছিল, কাগজে কলমে তোলাবাজির মামলা দেখানো হলেও, আসলে তাঁকে প্রশ্ন করা হচ্ছে নারদ স্টিং অপারেশন নিয়ে। জিজ্ঞাসাবাদজদের নামে হয়রানির অভিযোগ করে অনশনে বসার হুমকি ও দিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল। তোলাবাজি মামলায় হয়রানি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের অবমাননা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন ম্যাথু। বিষয়টি নিয়ে সিবিআই-এর কাছেও অভিযোগ করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+