কৌশিকী অমাবস্যায় প্রবল বর্ষণ শহরে, জলমগ্ন একাধির রাস্তা, পুজোর বাজার মাটি

সকাল থেকে অঝোর বর্ষণ। কখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কখনও আবার হালকা থেকে মাঝারি বর্ষণ হচ্ছে। তার উপরে কৌশিকী অমাবস্যার কারণে জোয়ার রয়েছে গঙ্গার। কাজেই জল বেরোনোর জায়গা নেই। কাজেই জল মগ্ন হবে শহর তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

নিম্নচাপের জেরেই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। লাগাতার বর্ষণের জেরে কলকাতা শহরের পাশাপাশি হাওড়া শহরেও জল জমে গিয়েছে একাধিক রাস্তায়। হাওড়া শহরের জলমগ্ন পরিস্থিতি সরজমিন করতে বৃহস্পতিবার সকালে হাওড়ার বেশ কিছু এলাকায় পরিদর্শনে যান পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। তিনি এদিন বেলগাছিয়া, কে রোড, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখেন।

Kolkata

পরে তিনি সাংবাদিকদের বলেন গত বছর বা তার আগের বছর ভারী বৃষ্টিতে যেভাবে জল জমেছিল এবারে তেমন কোনও জলজমার পরিস্থিতি নেই। বেলগাছিয়া পেট্রোল পাম্প এলাকায় গত বছর জলমগ্ন পরিস্থিতি ছিল। এবার সেটা নেই। তবে বেলগাছিয়া কে রোড এলাকায় বেশ কিছু জায়গা জুড়ে অনেকটা বেশি জল জমে আছে। তার জন্য আমরা পুরসভার তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেব এবং সেখানে একটা পরিকল্পনা করে কাজ হবে।

আশা করছি বেলগাছিয়ার কে রোড এলাকায় আগামী বছর এই জলমগ্ন পরিস্থিতি আর থাকবে না। তবে পঞ্চাননতলার ভিতর কি পরিস্থিতি সেটা না দেখলেও পঞ্চাননতলার মুখ আমরা ঘুরে দেখেছি সেখানে জলমগ্ন পরিস্থিতি নেই। এছাড়া টিকিয়াপাড়া বাইপাসেও জলমগ্ন পরিস্থিতি এবার নেই। যেটুকু সমস্যা রয়েছে সেটা আমরা দ্রুত সমাধানের চেষ্টা করব।

Kolkata

দিঘায় সকাল থেকে সমুদ্রে জলোচ্ছ্বাস শুরু গিয়েছে। উপকূল বর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। দিঘা, মন্দিরমনি, শঙ্করপুর সৈকতে চলছে সতর্কতা জারি। মাইকিং করা হচ্ছে দফায় দফায়। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনকী মৎস্যজীবীদেরও সাবধান করা হয়েছে। সপ্তাহান্তের ছুটিতে যাঁরা দিঘা যেতে চাইছেন তাঁরা আগে থেকে খোঁজ খবর নিয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+