ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল মহানগর, অভিষেকের অফিসের সামনে ধুন্ধুমার-পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল মহানগর, অভিষেকের অফিসের সামনে ধুন্ধুমার-পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

টেট আন্দোলনকারীদের বিক্ষোভে ফের উত্তাল মহানগরী। ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে তুমুল বিক্ষোভ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আন্দোলনকারীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তাঁরা। সরাসরি নিয়োগের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। ক্যামাকস্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপার্থীরা। তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এই নিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়ে গিয়েছে।

ফের বিক্ষোভ চাকরি প্রার্থীদের

ফের বিক্ষোভ চাকরি প্রার্থীদের

ফের ২০১৪-র টেট চাকরীপ্রার্থীদের আন্দোলনে ফের উত্তাল হয়ে উঠেছে মহানগরী। এবার এক্সাইড মোড়ে তুলকালাম পরিস্থিতি। আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল যে আজ শহরের যেকোনো জায়গায় বিক্ষোভ দেখাতে পারেন চাকরি প্রার্থীরা। তার জন্য আগে থেকে প্রস্তুত ছিল পুলিশ। একাধিক জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। চাকরি প্রার্থীদের টার্গেট ছিল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। তার আগেই এক্সাইডে চাকরি প্রার্থীদের আটকায় পুলিশ। তাঁদের ধর পাকড় করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

ক্যামাখস্ট্রিটে তুলকালাম

ক্যামাখস্ট্রিটে তুলকালাম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে পৌঁছতে সফল হয়েছিলেন চাকরি প্রার্থীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা। পুলিশ তাঁদের জোর করে সেখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করতে থাকেন। জোর করে তাঁদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে পুলিশ। মহিলা বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে তাঁদের নিয়ে যাওয়া হয়। এই নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে। রাস্তা থেকে সরতে নারাজ চাকরি প্রার্থীরা। নিজেদের দাবিতে অনড় রয়েছেন তাঁরা।

রক্ত ঝরল বিক্ষোভে

রক্ত ঝরল বিক্ষোভে

ক্যামাখস্ট্রিট এবং এক্সাইড মোড়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ রুখতে তৎপর পুলিশ প্রশাসন। ঘটনায় তুমুল উত্তেজনা তৈরি হয়। ছোট ছোট দলে ভাগ হয়ে মিছিল করে আসতে থাকেন চাকরি প্রার্থীরা। প্রস্তুতির পরেই পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেয়েছেন চাকরি প্রার্থীরা। তাঁদের জোর করে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। টানা হ্যাঁচড়া মাথা ফেটে যায় এক চাকরি প্রার্থীর। প্রতিবাদে প্রিজন ভ্যানের নীচে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা।

অভিষেকের সঙ্গে দেখা করতে চেয়ে বিক্ষোভ

অভিষেকের সঙ্গে দেখা করতে চেয়ে বিক্ষোভ

এসএসসি দুর্নীতি কাণ্ডের পর ধর্মতলায় ২০১৪-র টেটে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনাসামনি বসে সমাধানের কথা বলেছিলেন িতনি। আন্দোলনকারীদের এক প্রতিনিধি সেখানে গিয়েছিলেন। সেখানেও চাকরি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর আর সমস্যা সমাধান হয়নি। তাই তাঁরা এবার সরাসরি তাঁর সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন। সেকারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+