তিলজলায় নাবালিকা খুনে তন্ত্রসাধনা না যৌননির্যাতন? ধন্ধে পুলিশ, থানা ঘেরাও করে বিক্ষোভ-ইটবৃষ্টি জনতার

তিলজলায় শিশুর দেহ উদ্ধারের ঘটনায় তুমুল উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। তিলজলা থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে ২ পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

 পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি

রবিবার সন্ধেবেলা তিলজলায় থানা এলাকায় নাবালিকার হাত-পা-মুখ বাধা অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার হয়। প্রতিবেশীর ফ্ল্যাটের রান্নাঘর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। তাকরপরেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশকর্মী আহত হয়েছেন। তারপরেই পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে।

রবিবার সকাল ৮টা থেকে নিখোঁজ ছিল ৮ বছরের নাবালিকা। পরিবারের তরফে দুপুর ১২টা নাগাদ অভিযোগ দায়ের করা হয়েছিল তিলজলা থানায়। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নাবালিকাকে দেখতে পায় পুলিশ। কিন্তু তারপরেও পুলিশ তার খোঁজ পায়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন পুলিশ নাবালিকাকে খোঁজার কোনও উদ্যোগই নেয়নি। সিসিটিভি ফুটেজ দেখার পর আশপাশের ৩২টি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। পরে পাশের বিল্ডিংয়ের একটি তালাবন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ।

একটি স্যুটকেসের মধ্যে হাত-পা মুখ বাধা অবস্থায় উদ্ধার হয় শিশুর দেহ। অশোক কুমার নামে এক ব্যক্তির ফ্ল্যাটে রাখা ছিল স্যুটকেসটি। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় নাকি অভিযুক্ত স্বীকার করেছে যৌন নির্যাতন করেই খুন করা হয়েছে নাবালিকাকে। এদিকে তদন্তকারীরা জানতে পেরেছেন এই ঘটনায় তন্ত্র সাধনার যোগও রয়েছে। নাবালিকার সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মাথায় হাতুরির আঘাত। সেই সঙ্গে সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সন্তান লাভের কারণেই নরবলি দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত ব্যক্তি। তিনি জেরায় পুলিশকে জানিয়েছেন, যে সন্তান প্রাপ্তি হতে গেলে নবরাত্রিতে শিশুর বলি দিতে হয় এমন তিনি শুনেছিলেন। সেকারণেই এই ৮ বছরের নাবালিকাকে নিয়ে এসে বলি দিয়েছিলেন তিনি। খুনের আগে শিশুটির উপরে যৌন নির্যাতনও করা হয়েছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা। পরিবারের তরফে যদিও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+