চতুর্থীতেই শহরে নামবে জনজোয়ার, পুজোর ভিড় সামাল দিতে আজ পথে নামছে ৯ হাজার পুলিশ
পুজোর ভিড় সামাল দিতে আজ পথে নামছে ৯ হাজার পুলিশ
মহালয়ার আগে থেকেই উদ্বোধন শুরু হয়ে গিয়েছে পুজোর। শ্রীভূমি, এফডি ব্লক,টালা বারোয়ারির পুজোর উদ্বোধন মহালয়ার আগেই হয়ে গিয়েছে। মহালয়ার দিন থেকেই শ্রীভূমিকে ভিড় শুরু হয়ে গিয়েছে। গত তিন দিনে শহরের প্রায় সব বড় পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। তাই আর বাড়িতে বসে না থেকে সকলেই নেমে পড়েছেন রাস্তায়। চতুর্থীতে যে ভিড় আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। তাই চতুর্থী থেকেই পথে নামছে পুলিশ।

চতুর্থীর রাত থেকেই শহরে বিশেষ পুিলশি মোতায়েন। রাস্তায় আজ থাকবে ৯ হাজার পুলিশ। কারণ হত ২ দিন শহরে যেভাবে ভিড় হচ্ছে চতুর্থীতে যে জনজোয়ার আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। গত ২ দিন ধরে শ্রীভূমির পুজো মণ্ডপের সামনের রাস্তায় তীব্র যানজট ৈতরি হয়চ্ছে। সেকারণে চতুর্থীর ভিড় বাড়লে সেই যানজট যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ েনই। সেকারণে যানজট মোকাবিলা করা বেিশ চ্যালেঞ্জ। তাই আজ যানজট মোকাবিলায় রাস্তায় নামছে ৪ হাজার ট্রাফিক পুলিশ।
শুধু পুলিশ নয় থাকছে ১০ হাজার হোমগার্ডও। শহরের সব মোড়গুলিতে অ্যাসিস্ট্যান্ট কমশনার থেকে শুরু করে ইন্সপেক্টররা মজুত থাকবে। সেই সঙ্গে তৈরি রয়েছে লাল বাজারের কন্ট্রোলরুম। যান চলাচল স্বাভাবিক রাখতে সবরকম পদক্ষেপ করা হয়েছে। তার সঙ্গে নিশ্চিত্র নিরাপত্তা এবং নজরদারি তো রয়েইছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ কিয়স্ক মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুুলিশ মোতায়েন থাকবে সেখানে। মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে।












Click it and Unblock the Notifications