বেহালা চৌরাস্তায় বিধ্বংসী আগুন, পুড়ে খাক ২৪টি দোকান

বেহালা চৌরাস্তায় বিধ্বংসী আগুন, পুড়ে খাক ২৪টি দোকান

বেহালা চৌরাস্তায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। একসঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছে ২৪টি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুলবাড়িও। রবিবার ভোরে হঠাৎই আগুন লাগে বীরেণ রায় রোডের একটি দোকানে। তারপর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে পর পর দোকানগুলিতে। দমকল আসার আগে প্রায় ২৪টি দোকানে আগুন ধরে গিয়েছিল। দমকল পুরোপুরি আগুন নেভানোর আগেই ২৪টি দোকান একেবারে পুড়ে গিয়েছে।

বেহালা চৌরাস্তায় বিধ্বংসী আগুন, পুড়ে খাক ২৪টি দোকান

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে শহরে। কয়েকদিন আগেই তিলজলায় পুড়ে ছাই হয়ে গিয়েছে চামড়ার কারখানার গোডাউন। প্রায় ১৬ ঘণ্টা পরে সেই আগুন নেভানো সম্ভব হয়েছিল। রবিবার কাকভোরে আবার বেহালায় ঘটল বিধ্বংসী অগ্নিকাণ্ড। বেহালা চৌরাস্তার মত গুরুত্বপূর্ণ জায়গায় হঠাৎই একটি দোকানে আগুন েলগে যায়। দমকলকে খবর দিতে দিতেই সেই আগুন ছড়াতে শুরু করে। পাশাপাশি ঠেসাঠেসি করে ছিল একাধিক দোকান যার দেরে আগুন ছড়িয়ে পড়তে সময় নেয়নি। দমকল ভাল করে আগুন নেভানোর কাজ শুরু করার আগেই প্রায় ২৪টি দোকানে আগুন জ্বলতে শুরু করে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে দোকানগুলির পিছনের একটি স্কুল বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। দমকল ও পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।

গত সপ্তাহেই তিনজলায় একটি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ১৬ ঘণ্টা ধরে জ্বলেছিল সেই আগুন। প্রচুর পরিমানে রাসায়নিক থাকায় আগুন নেভাতে হিমসিম খেতে হচ্ছে দমকলকে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে পারছিলেন না দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল দমকল দেরিতে আসায় আগুন ছড়িয়ে পড়েছে। তাঁদের হামলার মুখেও পড়তে হয়েছিল কয়েকজন দমকলকর্মীকে। ২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ১৬ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারপরে গোটা কারখানায় কুলিং করানো হয়।

এদিকে আবার গতকাল জলপাইগুড়ির ধূপগুড়ি সুপার মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে ১২টি দোকান। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দমকলের প্রশাসনিক আধিকারীকরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে। স্থানীয়রা জানিয়েছেন ধূপগুড়ি সুপার মার্কেটের ব্যবসায়ীরা হঠাৎই রেগুলেটেড মার্কেটের অফিসে আগুন দেখতে পান। নিমেষের মধ্যে পাঁচটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পাশেই দোলের মেলা চলছিল সেখানেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু অল্পের জন্য সেখানে আগুন ছড়িয়ে পড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+