Park Circus Fire: পার্ক সার্কাস স্টেশনের পাশে ভয়াবহ আগুন, একাংশে বন্ধ ট্রেন চলাচল

Park Circus Fire: ফের কলকাতায় অগ্নিকাণ্ড (Fire Incident)। পার্ক সার্কাস স্টেশনের (Park Circus Station) একেবারে পাশেই বিধ্বংসী আগুন (Massive Fire)। গল গল করে নির্গত হচ্ছে কালো ধোঁয়া। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। রেলের অফিসের ছাদে উঠে জল দেওয়ার চেষ্টা করছেন প্রতিনিধিরা। ঘটনাস্থলে আরপিএফ ও জিআরপির আধিকারিকরা। স্থানীয় কারখানায় আগুন লেগেছে বলে জানা গিয়েছে।

একেবারে প্ল্যাটফর্ম লাগোয়া একটি গোডাউনে আগুন লেগে যায়। সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্ম ও ওভারব্রিজও ঢেকে গিয়েছে কালো ধোয়ায়। প্ল্যাটফর্মে দমকলের গাড়ি ওঠানো সম্ভব নয়। সে কারণে বড় জলের পাইপ প্ল্যাটফর্মের উপর দিয়ে নিয়ে গিয়ে রেলের অফিসের ছাদ থেকেই চলে আগুন নেভানোর কাজ। দমকলের মোট ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে।

park circus

রাসায়নিকের গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন বাসিন্দারা। স্টেশন চত্বরেও প্রচুর লোকের ভিড়। দমকলের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। আগুন লাগার পর দমকল দেরিতে আসে বলে অভিযোগ। দমকলের তরফে জল শেষ হয়ে গিয়েছে, এমনও দাবি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। পার্ক সার্কাস স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাউ দাউ করে জ্বলছে আগুন।

ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। শিয়ালদহ দক্ষিণ শাখায় একাংশে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট থেকে যে লাইন পার্ক সার্কাসে যুক্ত হয়েছে, তাতে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। তবে শিয়ালদহ থেকে বালিগঞ্জগামী লাইনের মাঝে নিয়ন্ত্রিত গতিতে চলছে ট্রেন।

ধীরগতিতে চলছে ট্রেন। আতঙ্কে রয়েছেন যাত্রীরাও। স্টেশনের ফুটব্রিজে আতঙ্কে এদিক ওদিক ছুটতে দেখা যায় রেলের আধিকারিকদেরও। স্থানীয়দের দাবি, ওখানে শুধু কেকের কারখানা নয়। রয়েছে চামড়া ও তামার গোডাউনও। সেই দাহ্য পদার্থ মজুত থাকাতেই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আরও দাবি, ২ ঘণ্টা ধরে আগুন জ্বললেও দমকল সঠিক সময়ে আসেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+