এসএসকেএমে বিধ্বংসী আগুন, আতঙ্কে রোগী ও রোগীর পরিবারের লোকেরা

এসএসকেএমে বিধ্বংসী আগুন। রোনাল্ড রস বিল্ডিংয়ের ছ’তলায় আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে। অনেকেই আটকে পড়েন আগুনের ঘেরাটোপে। ওয়ার্ড-বন্দি রোগীদের সরিয়ে আনার চেষ্টা চলছে।

কলকাতা, ২১ নভেম্বর : এসএসকেএমে বিধ্বংসী আগুন। রোনাল্ড রস বিল্ডিংয়ের ছ'তলায় আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে। অনেকেই আটকে পড়েন আগুনের ঘেরাটোপে। ওয়ার্ড-বন্দি রোগীদের সরিয়ে আনার চেষ্টা চলছে। কালো ধোঁয়ায় ছেয়েছে এসএসকেএম চত্বরর আকাশ। দমকলের আটটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

সোমবার বেলা ১১ টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। ক্রমেই সেই আগুন রোনাল্ড রস বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া বের হতে দেখেই রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে নিরাপদ স্থানে বেরিয়ে আসতে সম্ভবপর হলেও, অনেকেই আটকে পড়েন আগুনে। জানলা দিয়ে তাঁরা বাঁচার আকুতি জানাতে থাকে। হাসপাতাল কর্মীরা উদ্যোগ নিয়ে তাঁদের বের করে আনার চেষ্টা চালানো হয়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়েছে দমকলে। দমকল কর্মীদের তৎপরতায় আটকে পড়া রোগী ও রোগীর পরিবারের সদস্যদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এসএসকেএমে বিধ্বংসী আগুন, আতঙ্কে রোগী ও রোগীর পরিবারের লোকেরা

এই আগুন লাগার ঘটনায় প্রত্যেকের মধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল বিধায়ক নির্মল মাজি থেকে শুরু করে অন্য নেতা-নেত্রীরা। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান। বাতানুকূল যন্ত্র থেকেই আগুন ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, যে অংশ আগুন লাগে, ওটি অপেক্ষাকৃত ফাঁকা এলাকা।
দমকলের তরফে হাসপাতালের প্রাচীর ভেঙে আগুন নেভানোর কাজ করছে। যে ঘরে আগুন লাগে, সেই ঘরের দেওয়াল ভেঙে আগুন নোভানোর চেষ্টা চলছে। ওই অংশে সম্প্রতি একটি লাইব্রেরির নির্মাণের কাজ চলছিল, তারই আশেপাশে আগুন লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+