১৯ ঘন্টা পরেও জ্বলছে বাগরি মার্কেট, হিমশিম খাচ্ছে দমকল, দেখুন ভিডিও

কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্য কলকাতার বাগরি মার্কেটে রাত আড়াইটে নাগাদ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩০ টি ইঞ্জিন।

কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্য কলকাতার বাগরি মার্কেটে রাত আড়াইটে নাগাদ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩০ টি ইঞ্জিন। এলাকার তিনটি বড় রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যে ছয়তলা বাড়িতে আগুন লেগেছে, তার অধিকাংশই আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে আগুন ছড়ানোর আশঙ্কা নেই বলে জানিয়েছেন দমকলের ডিজি।

৫ ঘন্টা পার! এখনও নিয়ন্ত্রণে আসেনি বাগরি মার্কেটের বিধ্বংসী আগুন

৭১ নম্বর ক্যানিং স্ট্রিটের বাড়িটিতে মূলত ওষুধ এবং সেই সংক্রান্ত রাসায়বিক, ইমিটেশন গয়না, পারফিউমের ব্যবসা হয়। রাতে সেই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আগুন শিখা দেখে দমকলের খবর দেন স্থানীয়রা। একে একে দমকলের ৩০ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

খবর পেয়ে রাত তিনটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার এবং দমকলের ডিজি। দমকলকর্মীরা তাঁদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দমকল মন্ত্রী।

(কলকাতার বাগরি মার্কেটে আগুন সম্পর্কিত আরও খবর জানতে ক্লিক করুন এখানে)

জানালার কাঁচ ভেঙে ভিতর থেকে ধোঁয়া বের করতে ল্যাডার ব্যবহারের চেষ্টা করেন দমকলকর্মীরা। গ্যাসকাটার দিয়ে শাটার কাটার চেষ্টা করা হয়। তবে দমকলকর্মীদের চেষ্টার মধ্যেই ভস্মীভূত হয়ে যায় ছতলা বাড়িটির বহু দোকান। বাড়িটিতে বড়সড় ফাটল দেখা গিয়েছে।

বাড়িটিতে প্রায় ৪০০-র ওপর দোকান রয়েছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। পুজোর আগে আগুন লাগায় ব্যবসায় কোটি কোটি টাকার ক্ষতি বলে জানিয়েছেন তাঁরা।

তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবি পরিস্থিতি ভয়াবহ। দমকলের কাছে জল নেই বলেও অভিযোগ করেছেন তাঁরা। দমকলের দেরিতে পৌঁছনোর অভিযোগও করেছেন তাঁরা। আগুন লাগার জেরে কালো ধোঁয়ায় ঢেলে যায় গোটা এলাকা। দমকলের দাবি দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+