Santoshpur Station: ভয়াবহ আগুন সন্তোষপুর স্টেশনে, পুড়ে ছাই ২০-২৫ ঝুপড়ি; বাতিল ট্রেন
Santoshpur Station: শিয়ালদহ দক্ষিণের সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন। রবিবার সাতসকালে আগুন লাগল সন্তোষপুর স্টেশনের প্ল্যাটফর্মে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ২০ থেকে ২৫টি বস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সূত্রের খবর, রবিবার সকাল ৬টা নাগাদ প্ল্যাটফর্মের উপরে একটি চায়ের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান।
সাতসকালে সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা দোকানে ভয়াবহ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ প্রথমে আগুন লাগে ওই চায়ের দোকানে। সেখান থেকেই নিমেষে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। আশেপাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে আগুন। ক্রমশ বড় আকার নেয় অগ্নিকাণ্ড। স্বাভাবিকভাবেই তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

অগ্নিকাণ্ডের ঘটনার প্রভাব পড়ে ট্রেন চলাচলেও। শিয়ালদহ ও বজবজ শাখায় ব্যাহত হয়ে যায় ট্রেন চলাচল। ইতিমধ্যেই ৩১০৫১ আপ বজবজ নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে বলে খবর। যার জেরে ৩১৪২২ ডাউন নৈহাটি শিয়ালদহ লোকালও বাতিল করা হয়েছে। সন্তোষপুর স্টেশনে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন তারা।
ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে ট্রেন নিয়ন্ত্রণ করা হয় তারপরে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে সন্তোষপুর স্টেশনে যেভাবে ব্যাঙের ছাতার মতো রেলের জায়গা দখল করে দোকান গজিয়ে উঠেছে তাতে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাই নেই। ঘিঞ্জি অবস্থায় আগুন লাগলে তা ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
এদিকে, রবিবার সাতসকালে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা মালগাড়ির। চন্দ্রকোণা রোডে ইঞ্জিন-সহ ৫টি বগি নিয়ে এগিয়ে গেল মালগাড়ি। ২২টি বগিকে পেছনে ফেলেই এগিয়ে যায় মালগাড়িটি। মালগাড়িতে কয়লা বোঝাই ছিল বলে জানা গিয়েছে। বিষয়টি নজরে আসতেই গার্ড ও চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা হয়। খড়গপুর-আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। ভোগান্তির শিকার হন যাত্রীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications