Fire: ট্যাংরায় রাবারের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Fire: ট্যাংরায় রাবারের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

েফর শীতের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ট্যাংরায় রাবার কারখানায় আগুন লেগেছে। প্রথমে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও বেড়ে যায়। ঘটনাস্থলে যায় দমকলের আরও ৪টি ইঞ্জিন। মোট ১০টি ইঞ্জিন এখন আগুন নেভানোর কাজ করছে। আশপাশের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের।

Fire: ট্যাংরায় রাবারের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

শহরে তাপমাত্রার পারদ ২ ডিগ্রি নীচে নেমেছে। তার মধ্যে সপ্তাহের প্রথম দিনেই শহরের ব্যস্ততম এলাকা ট্যাংরায় বিধ্বংসী আগুন লাগে। সকাল ১১টা নাগাদ আগুন লাগার খবর যায় দমকলের কাছে। সঙ্গে সঙ্গে দমকলের ৩টে ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছিল দমকল কর্মীদের। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে আগুনের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ। আশপাশের বাসিন্দারা আতঙ্কে রয়েছে। আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

দাউ দাউ করে জ্বলছে আগুন। এর আগেও ট্যাংরায় একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছে দমকল। আগুন নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। দমকলের তৎপরতায় আগুনকে অ্যারেস্ট করা গিয়েছে। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ধাপা, ট্যাংরা এলাকার কারখানার মালিকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+