কলকাতা মেডিকেল কলেজে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
শহরে ফের অগ্নিকাণ্ড। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ফের অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বিশাল পুলিশ বাহিনীও পৌঁছেছে সেখানে। হেমাটোলজি বিভাগে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। যদিও সেখানে এখন কোনও রোগী নেই।
ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হেমাটোলজি ডিপার্টমেন্টের ল্যাবে আগুন লাগে বলে জানা গিয়েছে। সেখানে একধিক দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। যদিও জানা গিয়েছে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটানা ঘটেছে। এদিনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে। হেমাটোলজি বিভাগে সেসময় কোনও রোগী না থাকলেও সেটা ভয়াবহ আকার নিতে বেশি সময় লাগত না বলে আশঙ্কা প্রকাশ করেছেন রোগীর পরিবারের লোকেরা। তাঁরা রোগীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
হাসপাতােলর অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। কলকাতা শহরের সবচেয়ে পুরনো হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ। তার ইলেকট্রিকের ওয়্যারিং নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট করে জানা যায়নি। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট করে খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications