Anandapur Fire: পর পর বিস্ফোরণ, আনন্দপুরে দাউ দাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি

আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। হঠাৎ সকালে পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরেই চোখের পলকে আগুন ধরে যায় একের পর এক ঝুপড়িতে। দাউ দাউ করে জ্বলছে আগুন। পু়ড়ে খাক হয়ে গিয়েছে একাধিক ঝুপড়ি।

গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে আশপাশের বাড়ির লোকেরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। ঝুপড়ির বাসিন্দারা প্রায় প্রাণ হাতে করে ঝুড়ি ছেড়ে বেরিয়ে আসেন। রাস্তার ধারে বসে হাহাকার শুরু করে দিয়েছেন ঝুপড়ির বাসিন্দারা।

Fire

দাউ দাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা আকাশ। আগুেনর লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে একের পর এক ঝুপড়ি ঘর। পুড়ে খাক হয়ে গিয়েছে তাঁদের সব সামগ্রি। পরীক্ষার অ্যাডমিট কার্ডও পুড়ে গিয়েছে ঝুপড়িতে। কান্নায় ভেঙে পড়েছেন পরীক্ষার্থীরা।

এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। দমকলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন আগুন নেভাতে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়ির বাসিন্দারা। ঝুপড়িবাসীরা জানিয়েছেন গত দেড় বছর ধরে তাঁরা এখানে বাস করছেন। এই বিধ্বংসী আগুনে তাঁদের সব জিনিস পুড়ে খাক হয়ে গিয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। রাস্তায় বসে পড়ে হাহাকার করছেন তাঁরা।

অন্তত ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঝুপড়ির বাসিন্দাা অভিযোগ করেছেন গত দেড় বছর ধরে সরকার তাঁদের এখানে বাস করতে দিয়েছে। কিন্তু ১১ বছর ধরেও তাঁদের ঘর দিতে পারেননি। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন পুরপ্রতিনিধিরা। তাঁরা ঝুপড়ির বাসিন্দাদের আস্বস্ত করার চেষ্টা করছেন। এখনও আগুন পুরোপুরি িনয়ন্ত্রণে আনা যায়নি। দমকে দমকে হাওয়া বইছে যার জন্য আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। এখনও পর্যন্ত আগুনকে অ্যােরস্ট করা যায়নি পুরোপুির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+