ফুলবাগানে বিবাহিত কিশোরীর রহস্যমৃত্যুতে এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ
ফুলবাগানে এক কিশোরীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বছর ১৬-র ওই কিশোরীর নাম রূপালি দাস।
ফুলবাগানে এক কিশোরীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বছর ১৬-র ওই কিশোরীর নাম রূপালি দাস। সে বিবাহিত ছিল বলে জানতে পেরেছে পুলিশ। মাস ছয়েক আগে এলাকার এক কিশোরের সঙ্গেই তার বিয়ে হয়। বিবাহিত জীবনের ছয় মাস কাটতে না কাটতেই রহস্যজনক মৃত্যুতে হতবাক সকলেই।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে রূপালির নাক দিয়ে রক্ত বেরতে দেখেন তাঁরা। মুখ দিয়ে গ্যাঁজলা উঠছিল। সেই অবস্থায় কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এই ঘটনার পরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। কীভাবে মৃত্যু হল তা নিয়ে সন্দিহান পুলিশও। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি বাড়ির লোক ও এলাকায় জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে।












Click it and Unblock the Notifications