শর্তসাপেক্ষে জামিন পেলেন মাওনেতা অখিল চন্দ্র ঘোষ
শর্তসাপেক্ষে জামিন পেলেন মাওনেতা অখিল চন্দ্র ঘোষ। ১০ হাজার টাকার টু শিওরিটি বন্ডে এবং রিজেন্ট থানা এলাকার বাইরে বেরোতে পারবে না সে, এই শর্তে বুধবার তার জামিনের আবেদন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। তবে আদালত জানিয়েছে, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন হাজিরা দিতে পারবেন অখিল চন্দ্র ঘোষ। সে ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

অখিল চন্দ্র ঘোষের আইনজীবী কৌশিক গুপ্ত জানান, ২০১০ সালের ৪ নভেম্বর প্রিন্সেপ ঘাট ও বাবুঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু ওয়াকি টকি সহ গ্রেফতার হন মাও নেতা অখিল চন্দ্র ঘোষ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০১৭ সালে নিম্ন আদালতেও জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তবে নিম্ন আদালতের নির্দেশ ছিল, দ্রুত এই মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে কিন্তু দীর্ঘ ১১ বছরেও মামলায় চার্জশিট পেশ করতে পারেনি পুলিশ। চার্জ গঠনও হয়নি। তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অখিল চন্দ্র ঘোষ সেই মামলাতেই তার জামিন মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য সম্প্রতি কৃষি আইন এর বিরোধিতায় দেশজুড়ে কৃষকদের সমর্থনে যখন আন্দোলনে শামিল হয়েছিল তখন কৃষকদের সমর্থনে মাও নেতা অখিল চন্দ্র ঘোষ ১০ জন একদিনের জন্য অনশন ও অবস্থান-বিক্ষোভ করেছিলেন।












Click it and Unblock the Notifications