তদন্তের নামে অনেক কিছুর পরিবর্তন, আরজি কর নিয়ে প্রমাণ লোপাটের নতুন অভিযোগে কলকাতা পুলিশকে নিশানা শুভেন্দুর
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তদন্ত সিবিআই-এর হাতে গিয়েছে অনেকটা তাঁরই উদ্যোগে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই-কেই তদন্তের জন্য সময়সীমা বেঁধে দিতে চাইছেন, সেই সময় এই ঘটনায় কলকাতা পুলিশের তদন্ত নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আরজি করের ঘটনায় প্রমাণ নষ্ট নিয়ে নতুন অভিযোগ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর অভিযোগ
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের হত্যার ঘটনা নিয়ে তাঁর কাছে নির্ভরযোগ্য সূত্র থেকে বেশ কিছু তথ্য এসেছে। যা তদন্তে সিবিআই-এর কাজে লাগতে পারে।
- তিনি বলেছেন, তদন্তের নামে মৃত চিকিৎসকের ভিসেরা পরিবর্তন করেছে কলকাতা পুলিশ।
- জঘন্য অপরাধে বেশ কিছু সংখ্যক ব্যক্তির জড়়িয়ে থাকা উড়িয়ে দেওয়া যায় না।
- যেসব জায়গায় রক্তের দাগ লেগে ছিল সেগুলি পরবর্তীকালে পরিবর্তন করা হয়েছে। সেটা কলকাতা পুলিশের বাজেয়াপ্ত করা জিনিসপত্রেই প্রমাণিত হয়েছে, সেগুলি আসল জিনিস নয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমেই সেগুলি নিশ্চিত করা যায়।
- ওয়াশ বেসিনটিও পরিবর্তন করে একটি নতুন বেসিন লাগানো হয়েছে।
- হাসপাতালের অন্য অংশে চিকিৎসককে খুন করে দেহটিকে চেস্ট মেডিসিনের সেমিনার হলে নিয়ে যাওয়া হয়েছে।
The following information that I have gathered from my various reliable sources might be germane for the purpose of Investigation undertaken by the @CBIHeadquarters:-
— Suvendu Adhikari (@SuvenduWB) August 17, 2024
1. The viscera of the deceased victim Doctor has been changed by the @KolkataPolice in the name of…
সিবিআই খতিয়ে দেখবে বলে আশা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশাপ্রকাশ করে বলেছেন, তদন্তের সময় সিবিআই নিশ্চয়ই এইসব বিষয়গুলি খতিয়ে দেখবে। কারণ আগের তদন্ত কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশে বেপরোয়া ভাবে চালিত হয়েছিল।
হামলা চালিয়েছিল তৃণমূলই
তবে শুধু এইক্ষেত্রেই নয়, ১৪ অগাস্ট রাতে আরজি করে হামলা নিয়েও সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা অতীন ঘোষ আরজি করে লোক পাঠিয়েছিলেন। আর সেদিনের হামলা ও ভাঙচুর ছিল পূর্ব পরিকল্পিত। হাওড়া ও কামারহাটি থেকে দুষ্কৃতীরা এসেছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন, সেদিন রাতে পরিস্থিতি মোকাবিলায়ে ট্রেনি পুলিশকর্মীদের পাঠানো হয়েছিল।












Click it and Unblock the Notifications