হটস্পট খোদ মেডিক্যাল কলেজ, বাড়ছে চিকিৎসার সঙ্গে যুক্তদের করোনা আক্রান্তের ঘটনা
হটস্পট খোদ মেডিক্যাল কলেজ, বাড়ছে চিকিৎসার সঙ্গে যুক্তদের করোনা আক্রান্তের ঘটনা
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল যেন হটস্পট। দিনে দিনে বাড়ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত দুদিন ধরে ৮ জন চিকিৎসক ও ৪ জন নার্সের পাশাপাশি বুধবার ২ জুনিয়র ডাক্তারের শরীরে রক্তের নমুনায় পাওয়া গিয়েছে করোনা পজিটিভ।

কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে খবর, দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণে আক্রান্ত হলেন হাসপাতালেরই ২ ইন্টার্ন চিকিৎসক। ওই চিকিৎসক হাসপাতালে প্রসূতি বিভাগেই কর্মরত ছিলেন বলি হাসপাতাল সূত্রের খবর। তাই হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে।
পাশাপাশি, এই পরিস্থিতিতে প্রসূতি বিভাগ বন্ধ করা হতে পারে বলে কলকাতা মেডিক্যাল হাসপাতালের সূত্রে জানা গিয়েছে।
এর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত ৮ চিকিৎসক ও ৪ জন নার্স। এরপর সংক্রমণ ছড়িয়ে ছড়িয়েছে জুনিয়র ডাক্তারদের মধ্যেও।
অন্যদিকে, বিআরসিং হাসপাতালের করোনা সংক্রমণে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আক্রান্ত ওই চিকিৎসক হাসপাতালের জরুরি বিভাগে কাজ করতেন। তাই হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়াও বি আর সিং হাসপাতালের সূত্রে খবর, ওই চিকিৎসককে বাইপাসে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই দিনে দিনে চিকিৎসকদের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে আক্রান্তের সংখ্যা বাড়বে বলেই অনুমান চিকিৎসক মহলের।












Click it and Unblock the Notifications