List of Train Cancelled: রানাঘাট-শান্তিপুর সহ একাধিক লোকাল বাতিল! শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের মাথায় হাত
List of Train Cancelled: ট্রেন বাতিলের খবর! শিয়ালদহ ডিভিশনে আগামীকাল শনিবার এবং রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কালীনারায়ণপুরে ইয়ার্ড রিমডেলিং'য়ের কাজ করা হবে। দীর্ঘ এই কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । ইতিমধ্যে এই বিষয়ে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
একাধিক ট্রেন বাতিলের খবরে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। তৈরি হয়েছে চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা (List of Train Cancelled)।

- List of Train Cancelled: শনিবার থেকে কাজ শুরু হবে
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ এবং কৃষ্ণনগরের মধ্যে কালীনারায়ণপুর জংশন রয়েছে। শিয়ালদহ রেল ডিভিশনের মধ্যে এই জংশন। সেখানে একটি ওভার ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছে। করা হবে রিমডেলিং'য়ের কাজ। আর এই কাজ শনিবার রাত অর্থাৎ ৭ ডিসেম্বর রাত ১১টা থেকে শুরু হবে বলে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যা চলবে রবিবার ৮ ডিসেম্বর ভোর পর্যন্ত। আর এই কাজের জন্য মেন লাইনে দীর্ঘ পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক করা হবে বলে রেলের বিজ্ঞপ্তিতে উঠে এসেছে।
আর এজন্য একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। বেশ কিছু ট্রেনকে এই সময়ে ঘুরপথে চালানো হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।
- List of Train Cancelled: শনিবার কোন ট্রেন বাতিল -
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আপ এবং ডাইন লাইনে শিয়ালদহ-শান্তিপুর একটি করে লোকাল বাতিল (List of Train Cancelled) থাকবে। একই ভাবে আপ এবং ডাউন লাইনে শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন, শিয়ালদহ-লালগোলা বাতিল থাকবে বলে জানানো হয়েছে। রবিবার সকালে ট্রেন বাতিলের তালিকাটা দীর্ঘ।
- List of Train Cancelled: এক নজরে রবিবার
এই কাজের জন্য রবিবার একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকবে। যেমন আপ এবং ডাউনে দুটি রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন বাতিল থাকবে। একটি আপ ও ২টি ডাউন বাতিল থাকবে শিয়ালদহ কৃষ্ণনগর। আপ এবং ডাউন লাইনে রানাঘাট এবং শান্তিপুর লোকাল বাতিল থাকবে। বাতিল থাকবে শিয়ালদহ-শান্তিপুর লোকাল।
এছাড়াও একাধিক ট্রেনের সময় বদল করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি পড়ে নিন। কিংবা রেলের সহয়তা কেন্দ্রেই এই সংক্রান্ত খোঁজ পেতে পারেন।












Click it and Unblock the Notifications