Local Train Cancellation: ২১ জুলাই শহিদ সমাবেশ, শনিবার থেকেই বাতিল একাধিক ট্রেন
২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। লোকসভা ভোটের সাফল্যের পরে এই শহিদ সমাবেশ যে বিশেষ কিছু হবে তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শহিদ সমাবেশে পৌঁছতে যাতে কর্মীদের কোনও সমস্যায় পড়তে না হয় তার জন্য আগে থেকে তৎপর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেদিন যাতে ট্রেন পরিষেবায় কোনও সমস্যা না থাকে তার জন্য রেলের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিবকে। এদিকে পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে আগামীকাল অর্থা ২০ জুলাই এবং রবিবার অর্থাৎ ২১ জুলাই একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কারণ হিসেবে জানানো হয়েছে রেললাইনে কাজ হবে সেই দুদিন।

অর্থাৎ তিনি কর্মীদের জন্য যে সুবিধাটি চাইছিলেন হোক সেটা রেলের পক্ষ থেকে এবার আর কার্যকর করা হচ্ছে না। শুধু যে ২১ জুলাই তা নয় তার আগের দিনও একাধিক ট্রেন বাতিল থাকবে। ফলে জেলা থেকে যে দলীয় কর্মীদের আসার কথা তাঁদের পক্ষে সভাস্থলে পৌঁছনো কঠিন হয়ে যাবে।
শনিবার যে ট্রকেনগুলি বাতিল থাকছে তার মধ্যে শিয়ালহ মেইন লাইনের অধিকাংশ ট্রেন রয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া জেলা থেকে এই ট্রেন গুলিতে সাধারণত তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতায় আসেন। কিন্তু এবার তাঁদের সমস্যায় পড়তে হবে। কার যে ট্রেন গুলি শনিবার বাতিল থাকছে তাতে রয়েছে
নৈহাটি-ব্যান্ডেল: আপ 37557/ DN 37558
শিয়ালদহ-শান্তিপুর: আপ 31541/ DN 31540
শিয়ালদহ-রানাঘাট: আপ 31631/ DN 31636
কল্যাণী-সীমান্ত: ডাউন 31192
অন্যদিকে রবিবারেও সমস্যা বাড়বে। সেদিন আবার সভায় যোগ দিতে আসার পাশাপাশি সভা সেরে বাড়ি ফেরার ভিড়ও হয়। অর্থাৎ যাঁরা কলকাতা সংলগ্ন জেলাতে থাকেন তাঁরা সেদিন সভা সেরে বাড়িও ফিরে যান। কিন্তু রবিবারও একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ মেইন লাইনে। যে ট্রেনগুলি বাতিল থাকছে তাতে রয়েছে....
নৈহাটি-ব্যান্ডেল: আপ 37521, 37523, 37525, 37527/ ডাউন 37522, 37524, 37526, 37528
শিয়ালদহ-কৃষ্ণনগর: আপ 31811, 31813 / ডাউন 31812, 31814
শিয়ালদহ-শান্তিপুর: আপ 31511, 31513 / ডাউন 31514, 31516
শিয়ালদহ-রানাঘাট: আপ 31611 / ডাউন 31614
নৈহাটি- কল্যাণী সীমান্ত: আপ 31191
শিয়ালদহ-কল্যাণী: আপ 31311, 31313 / ডাউন 31314, 31316
রানাঘাট-নৈহাটি: আপ 31711 /ডাউন 31712
এতোগুলি লোকাল ট্রেন বাতিল থাকায় সমস্যার মধ্যে পড়তে হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের। আগে থেকে তাই শহিদ সমাবেশে আসার ব্যবস্থা করতে হবে। যদিও পরিবহণ দফতরের পক্ষ থেকে এই দুদিন রাস্তায় বিশেষ বাস নামানো হবে। তবে হাওড়া শাখায় এখনও পর্যন্ত ট্রেন বাতিলের কোনও খবর নেই।












Click it and Unblock the Notifications