Fire at Kolkata: নিমতলার আগুন নিয়ন্ত্রণে গঙ্গার জলই ভরসা দমকলের, ছাদ হারিয়ে গৃহহীন বহু পরিবার

Fire at Kolkata: রাত গড়িয়ে সকাল! কেটে গিয়েছে প্রায় ৭ ঘণ্টা। কিন্তু এখনও নিয়ন্ত্রণ নয় কাঠের গুদামের আগুন। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক বলে খবর। আগুনের গ্রাসে এখনও পর্যন্ত পর পর ১১টি কাঠের গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এমনকি আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গিয়েছে পাশাপাশি একাধিক বাড়ি।

রাতারাতি মাথার উপর ছাদ হারিয়ে রাস্তায় ১৭ টি পরিবার। সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন কান্নায়। অন্যদিকে নতুন করে নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডে আগুন জ্বলতে দেখা গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আর তা নেভাতে একেবারে হিমশিম অবস্থা দমকল আধিকারিকদের (Fire at Kolkata) ।

Fire at Kolkata

যদিও দমকলের অন্তত ২১ টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। এমনকি গঙ্গা থেকে জল টেনে আগুন নেভানোর কাজ করছেন কর্মীরা। আধিকারিকদের দাবি, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। খুব শীঘ্রই আগুন নেভানো সম্ভব হবে।

বলে রাখা প্রয়োজন, রাত দেড়টা নাগাদ নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডের প্রথম একটি কাঠের গোলায় আগুন। সংশ্লিষ্ট ওই কাঠের গুদামে এতটাই দাহ্য পদার্থ ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে কারখানাটি। কালো ধোঁয়ায় চারপাশ ভরে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের কারখানাগুলিতেও আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এমনকি বহু বসতি ছিল। সেখানেও আগুন লেগে যায়।

তীব্র আতঙ্ক তৈরি হয়। প্রাণ ভয়ে রাতেই হুড়োহুড়ি পড়ে যায়। যদিও হতাহতের কোনও খবর আসেনি এখনও। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই খবর। কীভাবে এতবড় আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় মানুষের দাবি, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেখান থেকেই বিধ্বংসী আগুন বলেই মনে করা হচ্ছে।

তবে আগুন নিয়ন্ত্রণে আনাটাই দমকলের কাছে বড় চালেঞ্জ। আর সেটাই চেষ্টা চলছে। আর এরপরেই কীভাবে এত বড় আগুন তা খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে খবর। যা খবর, অভিশপ্ত কাঠের গুদামে কোনও অগ্নি নিরবাচপন ব্যবস্থা ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+