সিঙ্গুরের তাপসীর বাবা 'বেইমান'! শহিদ পরিবারের অবদান 'অস্বীকার' তৃণমূলের

হুগলি জেলাপরিষদের চার নম্বর আসন থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। ২০০৬ সালে টাটাদের সিঙ্গুর প্রোজেক্ট এরিয়ার মধ্যে নৃশংসভাবে খুন করা হয়েছিল তাপসী মালিককে।

হুগলি জেলাপরিষদের চার নম্বর আসন থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। ২০০৬ সালে টাটাদের সিঙ্গুর প্রোজেক্ট এরিয়ার মধ্যে নৃশংসভাবে খুন করা হয়েছিল তাপসী মালিককে। সেই সময় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে মনোরঞ্জন মালিক ছিলেন তৃণমূলের সঙ্গেই। সেই থেকে সিঙ্গুরের সঙ্গে তাপসী মালিকের পরিবারের নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে যায়।

 সিঙ্গুরের তাপসীর বাবা বেইমান! শহিদ পরিবারের অবদান অস্বীকার তৃণমূলের

সেই হুগলির সিঙ্গুরে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। অন্তত এমনটাই অভিযোগ জেলা তৃণমূলের একাংশের। মনোরঞ্জন মালিকের অভিযোগ, মেয়ের খুনি দেবু মালিকের ভাইপোকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে। সেই জন্য তিনি দাঁড়িয়েছেন। একইসঙ্গে তাঁর দাবি, দলের তরফে প্রথমে তাঁকে মনোনয়ন পেশ করতে বলা হয়। পরে বলা হয় মনোনয়ন তুলে নিতে। কিন্তু তিনি সেই কাজ করেননি। সূত্রের খবর অনুযায়ী, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী তিনি। এদিকে জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেত্রী তথা ধনেখালির বিধায়ক অসীমা পাত্র জানিয়েছেন, দলে বেইমানদের স্থান নেই। জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত জানিয়েছেন, মনোরঞ্জন মালিক নিজের ইচ্ছেয় দাঁড়িয়েছেন।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরে দলের অন্দরে মনোরঞ্জন মালিকের মনোনয়ন জমা দেওয়া নিয়ে ব্যাপক টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেননি মনোরঞ্জন মালিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+