কসবায় পুলিশের লাঠিচার্জের পরই সাংবাদিক বৈঠকে মনোজ পন্থ! বললেন, কাজ চালান, পিটিশন ফাইল করবে রাজ্য

শিক্ষক নিয়োগ বাতিল ইস্যুতে রাজ্যের বিভিন্ন এলাকায় চলতে থাকা উত্তেজনার মাঝে শান্তির বার্তা দিল রাজ্য প্রশাসন। বুধবার কসবার ডিআই অফিসে বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে ছয় পুলিশকর্মী আহত হওয়ার পর সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

তিনি জানান, রাজ্য সরকার শুরু থেকেই চাকরি হারানোদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ৭ তারিখের সভায় এই বার্তা দিয়েছিলেন। তারই পুনরাবৃত্তি করে মুখ্যসচিব বলেন, "আমরা চেষ্টা করছি পাশে থাকার। মানবিক দিকগুলো খতিয়ে দেখে এগোচ্ছি। কিন্তু কোনও উসকানিতে এমন হিংসার ঘটনা কাম্য নয়"।

Manoj Panth

পন্থ জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করেছে যাতে চাকরিহারারা আপাতত কাজ চালিয়ে যেতে পারেন। পাশাপাশি রিভিউ পিটিশন দাখিলের প্রক্রিয়াও চলছে। "খুব শীঘ্রই রিভিউ পিটিশন জমা দেওয়া হবে", জানিয়ে তিনি সকলকে শান্ত থাকার এবং আইনি পথেই সমস্যা সমাধানের জন্য ধৈর্য ধরার আহ্বান জানান।

মুখ্যসচিব আলাদাভাবে উল্লেখ করেন সেইসব শিক্ষক-শিক্ষিকাদের যাঁরা এই পরিস্থিতিতেও কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর কথায়, "আমরা দেখছি, বহু শিক্ষক এখনও ছাত্রদের পড়াচ্ছেন। তাঁদের অভিনন্দন জানাই"। তবে, কসবার ঘটনার পর সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এদিন মুখ্যসচিব বলেন, "পুলিশ অনেক অনুরোধ করার পর অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা করতেই হবে। সিনিয়র সার্জেন্ট আহত হয়েছেন। এটা দুঃখজনক"। তবে এই বিষয়টিকে কারও উস্কানি বলেই মনে করছেন তিনি।

Take a Poll

পন্থ এদিন জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীই সরকার পদক্ষেপ নিচ্ছে এবং এখনও কাউকে টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। "এখনও আদালতের ব্যাখ্যার অপেক্ষায় আছি। সকলকে বলছি, আইন হাতে নেবেন না। কারও প্ররোচনায় আপনারা কান দেবেন না"।

বক্তব্যের শেষে তিনি আবারও আশ্বাস দেন, "আমরা কারও বিরুদ্ধে নই। আমরা সমস্যার শান্তিপূর্ণ ও মানবিক সমাধান চাই। সরকারের ওপর ভরসা রাখুন"। চাকরি বাতিল ইস্যুতে আজ যখন পুলিশের লাঠিপেটাও খেতে হল শিক্ষকদের, তখন মুখ্যসচিবের এই শান্তির বার্তা আদপেও শান্তি বজায় রাখতে পারবে কিনা, তা সঠিক সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+