জেলে ফেরার পথে বাসে ধাক্কা প্রিজন ভ্যানের! মাথা এবং বুকে চোট পেলেন মানিক ভট্টাচার্য

West Bengal Education Scam: দুর্ঘটনার কবলে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। আলিপুর আদালত থেকে প্রেসিডেন্সি জেলের পথে নিয়ে যাওয়ার সময়ে দুর্ঘটনার মধ্যে পড়ে তাঁর প্রিজন ভ্যান। জানা যাচ্ছে, তাতে মাথায় এবং বুকে চোট পেয়েছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এরপরেই জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঠিক কি হয়েছিল

ঠিক কি হয়েছিল

আজ মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় মানিক ভট্টাচার্যকে। দীর্ঘ শুনানি শেষে বিকেলে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে করে প্রেসিডেন্সি জেলের দিকে নিয়ে আসা হয় তাঁকে। জানা যায়, যাওয়ার পথেই প্রিজন ভ্যানের সামনে থাকা একটি বাস করেই ব্রেক কষে। পরিস্থিতি সামলাতে মানিক ভট্টাচার্যকে নিয়ে যাওয়া কলকাতা পুলিশের প্রিজন ভ্যানটিকেও কার্যত এমারজেন্সি ব্রেক কষতে হয় বলে খবর। আর তাতে ভ্যানে থাকা প্রাক্তন শিক্ষাকর্তা পড়ে যান বলে খবর। এমনকি তাতে বুকে এবং মাথায় কিছুটা চোট লেগেছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই মানিকবাবুর সঙ্গে কথা বলেন পুলিশ কর্মীরা। এবং দ্রুত পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। তবে আঘাত খুব একটা গুরুতর নয় বলেই জানা যাচ্ছে।

কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে

কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে

এদিন শুনানি শেষে প্রিজন ভ্যানে ওঠার সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মানিক ভট্টাচার্য। লন্ডনে ফ্ল্যাট থাকা প্রসঙ্গে তাঁর দাবি, এমন কিছু আছে প্রমাণ করতে পারলে গলায় ফাঁসি দেব। এমনকি দুটি পাসপোর্ট নিয়েও মানিকের জবাব, নেই নেই নেই...। এই বিষয়ে আদালতেও সরব হন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। বলেন, লন্ডনে আমার কোনও বাড়ি নেই। বাংলায় দুটি বাড়ি কোথায় সেই হিসাব আদালতে দেন তিনি। এমনকি যে দুটি পাসপোর্টের কথা বলা হচ্ছে তাও ভুয়ো। একটি কয়েক মাস আগেই রিনিউ হয়। তবে যদি দুটি থাকে তাহলে তা কেন্দ্রের দোষ বলে জানিয়েছেন মানিকবাবু।

সামাজিক অসম্মান হচ্ছে

সামাজিক অসম্মান হচ্ছে

এদিন আদালতে তোলা হলে কিছুটা বিধ্বস্ত দেখায় মানিক ভট্টাচার্যকে। চোখে মুখেও ক্লান্তির ছাপ। আদালতে এদিন মানিক আরও বলেন, তাঁকে নিয়ে যা চলছে, তাতে তাঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এর আগে কলকাতা হাইকোর্টে মানিকের দুটি পাসপোর্ট এবং লন্ডনের বাড়ি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাতে সম্পত্তি জানায় কেন্দ্রীয় সংস্থাগুলি। আর তা থেকেই যাবতীয় বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+