নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিও ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাকে নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ শুরু করে। ২০২২ সালের অক্টোবরে তিনি গ্রেফতার হন।
একাধিক বার তিনি জামিনের আবেদন করেছেন। কিন্তু বার বার সেই আবেদন খারিজ হয়ে যায়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শেষ পর্যন্ত তিনি জামিন পেলেন।জামিনের আবেদন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টে জামিনের আবেদন জানান মানিক ভট্টাচার্য।

জামিন দিলেও মানিক ভট্টাচার্যকে একাধিক নির্দেশ মানতে হবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। তাকে পুলিশের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাকে তদন্তে সাহায্য করতে হবে। ট্রায়াল কোর্টে হাজিরা দিতে হবে। নিম্ন আদালতের সীমানার বাইরে তিনি যেতে পারবেন না।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। একাধিক তথ্য বেরোতে থাকে। সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় সংস্থাই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত শুরু করে। ইডির স্ক্যানারে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যও ছিলেন। মানিক ভট্টাচার্যকে ইডির তরফ থেকে ডাকা হয়।
নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের প্রথম থেকেই যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যায়। এজেন্সি ডাকার পরেও তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত ইডির জেরার মুখোমুখি তাকে পড়তে হয়। একাধিক অসঙ্গতি মেলায় তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে ইডি৷
প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক আধিকারিককেও গ্রেফতার করা হয়। মানিক ভট্টাচার্য দুর্নীতির কেন্দ্রে রয়েছেন। তার নির্দেশে একাধিক নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। জেরায় একাধিক তথ্য উঠে আসে। দুর্নীতির টাকা তার স্ত্রী ও ছেলের ব্যাঙ্ক একাউন্টে গিয়েছে। এই অভিযোগও ছিল। তাদেরও জেরা করা হয়। এক সময় স্ত্রী ও ছেলেও গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে তারা জামিনে মুক্ত হন।
২০২২ সালের অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য৷ প্রেসিডেন্সি জেলে তার ঠাঁই হয়। তারপর একাধিক বার জামিনের আবেদন করেছেন তৃণমূল বিধায়ক। প্রভাবশালী তকমায় প্রতিবারই জামিনের আবেদন খারিজ হয়েছে। শেষ পর্যন্ত তিনি জামিন পেলেন। প্রায় দুই বছর পর জামিন মিলল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications