১০০ শতাংশ তদন্তে সহযোগিতা করছি! বিধানসভায় দাঁড়িয়ে বললেন 'নিখোঁজ' মানিক
ফের প্রকাশ্যে এলেন মানিক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। বিধায়ক মানিককে হন্য হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু বারবার তিনি সংবাদমাধ্যমের কাছে ধরা দিচ্ছেন। এমনকি যাদবপুরের ব
ফের প্রকাশ্যে এলেন মানিক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। বিধায়ক মানিককে হন্য হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু বারবার তিনি সংবাদমাধ্যমের কাছে ধরা দিচ্ছেন। এমনকি যাদবপুরের বাড়ির বারান্দা থেকেও কথা বলেছেন।
এবার একেবারে বিধানসভায় সশরীরে হাজির হলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। আজ মঙ্গলবার তিনি বিধানসভায় আসেন তিনি। হঠাত করে 'নিখোঁজ' মানিককে দেখে অনেকেই চমকে যান।

বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটান বিধায়ক।
বিধানসভায় আজ মঙ্গলবার বেশ কয়েকটি মিটিং ছিল। মানিক ভট্টাচার্য বিধানসভার বেশ কয়েকটি কমিটিতে রয়েছেন। সেই কমিটির মিটিংয়ে অংশ নিতেন মানিক এদিন বিধানসভাতে যান। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটান বিধায়ক। মিটিং শেষে তাপস রায়ের ঘরে বেশ কিছুক্ষণ কথা বলেন মানিক। এরপর সেখান থেকে বেরিয়ে যান বিধায়ক। তবে ঘনিষ্ঠমহলে নাকি মানিক জানিয়েছেন, তিনি সবরকম ভাবেতদন্তে সহযোগিতা করছেন। যতবার ডেকেছেন ততবার গিয়েছন। কিন্তু কেন সিবিআই লুক আউট নোটিশ জারি করা হল তা স্পষ্ট নয় বলে নাকি জানিয়েছেন বিধায়ক।

১০০ শতাংশ তদন্তে সহযোগিতা করছি।
যদিও পরে বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মানিক। বলেন, ১০০ শতাংশ তদন্তে সহযোগিতা করছি। এমনকি গত রবিবার তাঁর কেন্দ্র পলাসিপাড়াতে ছিলেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। তবে কয়েকটি কমিটিতে থাকার কারণে বিধানসভায় আসা বলে জানিয়েছেন বিধায়ক। তবে লুক আউট নোটিশ প্রসঙ্গে বিধায়কের দাবি, সিবিআই জানে কেন এমন তাঁরা করছে। তবে বিষয়টি বিচারাধীন থাকায় খুব একটা কথা বলতে চাননি তৃণমূল বিধায়ক।

সিবিআই র্যাডারে মানিক ভট্টাচার্য
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআই র্যাডারে মানিক ভট্টাচার্য। কিন্তু অভিযোগ তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না। এমনকি বিধায়কের বাড়িতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে তদন্তকারীদের। এরপরেই তৃনবমুল বিধায়ক বিদেশে পালিয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেন সিবিআই আধিকারিকরা। আর এরপরেই লুক আউট নোটিশ মানিকের বিরুদ্ধে জারি করা হয়। সমস্ত বিমানবন্দরে মানিকের ছবি দিয়ে অ্যালার্ট করা হয়। যদিও ঘটনার দিনেই সংবাদমাধ্যমের কাছে ধরা দেন মানিক। এমনকি পরের দিনও বাড়ির বারান্দা থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সবরকম সহযোগিতা করছি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন
উল্লেখ্য, দীর্ঘদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। ২০২১-এর তিনি তৃণমূলের বিধায়কও হন। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরে একদিকে তাঁকে ডেকে যেমন ইডি (ed) জিজ্ঞাসাবাদ করে, অন্যদিকে তাঁর বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার। তারপরে বেশ কিছুদিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছেন না বলে ইডি সূত্রে খবর। এই পরিস্থিতি করণীয় কী হতে পারে, তা ঠিক করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।












Click it and Unblock the Notifications