খাস কলকাতায় যুবতীকে যৌনাঙ্গ দেখিয়ে আলিঙ্গনের চেষ্টা! লজ্জায় মাথা হেঁট মহানগরীর
যুবতীর শ্লীলতাহানিতে ফের লজ্জায় মাথা হেঁট হল মহানগরীর।
হেদুয়ার পরে বাঁশদ্রোণী। চলন্ত বাসের পরে দোকানে। ভরদুপুরে যুবতীর শ্লীলতাহানিতে ফের লজ্জায় মাথা হেঁট হল মহানগরীর। কিছুদিন আগে হেদুয়ায় চলন্ত বাসে দুই যুবতীকে দেখিয়ে হস্তমৈথুন করে গ্রেফতার হয়েছিল এক ব্যক্তি। ঘটনার ভিডিও করে তা কলকাতা পুলিশকে জানাতেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এবার বাঁশদ্রোণীতে বিকেল নাগাদ একটি দোকানের মধ্যে এক যুবতীকে অশ্লীল অঙ্গভঙ্গি, নোংরা ইঙ্গিত ও পুরষাঙ্গ দেখানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটার পর রবিবার ২৩ বছর বয়সী সেই যুবককে কলকাতা পুলিশ সোনারপুরের উদয়নপল্লি থেকে গ্রেফতার করেছে।
বাঁশদ্রোণীর সেন্ট্রাল পার্ক এলাকায় একটি উপহারসামগ্রীর দোকান রয়েছে নিগৃহীত যুবতীর। অভিযোগ, শুক্রবার বিকেলে অভিযুক্ত প্রসেন দাস দোকানে যায়। বাংলায় কিছু একটা বলে। যুবতী অবাঙালি হওয়ায় প্রথমে বুঝতে পারেননি। ফের কিছুটা একটা বলে অভিযুক্ত প্যান্টের চেন খুলে যুবতীকে যৌনাঙ্গ দেখানোর চেষ্টা করে ও তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। একইসঙ্গে হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করে।
ঘটনার সময় এলাকা ফাঁকা ছিল। আশপাশের দোকানও বন্ধ ছিল। এছাড়া দোকানের কাঁচের দরজা বন্ধ ছিল। যুবতী চিৎকার করলেও সেই আওয়াজ বাইরে বেরোয়নি। তিনি প্রতিবাদ করলে যুবক পালিয়ে যায়। তবে তিনি অভিযুক্তের ছবি তোলার চেষ্টা করেছিলেন যা অস্পষ্ট ছিল।
পুলিশে অভিযোগ করার পরে অভিযুক্ত প্রসেনের স্কেচ তৈরি হয়। সেই ছবি নিয়ে খুঁজতে নেমেই পুলিশ সোনারপুর এলাকা থেকে রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে। একাধিক ধারায় মামলা রুজুর পরে অভিযুক্তকে এদিন আলিপুর আদালতে তোলা হবে।












Click it and Unblock the Notifications