খাস কলকাতায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, গ্রেফতার স্বামী
কলকাতা, ১৫ অক্টোবর : খাস কলকাতার বুকেই এবার বধূ হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে পার্কসার্কাসে। স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। পুলিশ জানিয়েছে মৃতার নাম নাদিরা বেগম।
চার বছর আগে বিয়ে হয়েছিল নাদিরা বেগমের। বিয়ের পর থেকেই মারধর, অত্যাচার লেগেই থাকত। মদ্যপ স্বামীর হাতে মার খাওয়া, নিত্যদিন অশান্তি ছিল রোজকার ঘটনা। গত রাতে সেই অশান্তি চরম আকার নেয়। নাদিরার বাপের বাড়ির তরফে অভিযো, নাদিরার গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারা হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বেনিয়াপুকুর থানায় খুনের মামলা রুজু করেছেন নাদিরার বাপের বাড়ির লোকজন। অভিযোগ, এর আগে নাদিরা বারবার বেনিয়াপুকুর থানা ও পার্কস্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু একাধিক অভিযোগ সত্ত্বেও পুলিশ কোনওরকম ব্যবস্থা নেয়নি।
নাদিরার বাপের বাড়ির লোকজনের আক্ষেপ, পুলিশ যদি সঠিক সময়ে ব্যবস্থা নিত, তাহলে এই পরিণতি হত না, তাঁদের মেয়েকে অকালে শেষ হয়ে যেত হত না। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বারুইপুরেও নমিতা নস্কর নামে এক গৃহবধূ হত্য়ার অভিযোগ উঠেছে। পুলিশ তদন্তে নেমে মৃতার স্বামী, শ্বশুড়, শ্বাশুড়িকে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications