ফেসবুকে আলাপের পর 'ধর্ষণ', হাওড়া থেকে ধৃত অভিযুক্ত

পুলিশ জানায়, হাওড়ার পিলখানার বাসিন্দা কমলজিৎ সিংয়ের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল কলকাতার মুচিপাড়ায় এক তরুণীর। এক মাস আগে। আলাপ থেকে প্রেম। দু'জনে এক সঙ্গে দেখাও করে। কিছুদিন আগে ওই যুবক প্রস্তাব দেয়, দীঘায় ঘুরতে যাওয়ার। এক মাসের পরিচয় সত্ত্বেও ওই তরুণী নির্দ্বিধায় তার সঙ্গে ঘুরতে চলে যায়। রাতে কমলজিৎ সিং মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। কিন্তু দীঘা থেকে ফিরে এসে ওই যুবক মেয়েটিকে এড়িয়ে যেতে শুরু করে বলে অভিযোগ। আর তার জেরে মুচিপাড়া থানায় 'নির্যাতিতা' এফআইআর রুজু করে। মঙ্গলবারই কমলজিৎকে হাওড়ার পিলখানায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) দেবেন্দ্রপ্রকাশ সিং জানান, ধৃতের নিজস্ব ব্যবসা রয়েছে। তার বিরুদ্ধে আইপিসি ৩৭৬ (ধর্ষণ) ও ৪১৭ (প্রতারণা) ধারায় মামলা রুজু করা হয়েছে।












Click it and Unblock the Notifications