পুজো মণ্ডপ থেকে যুবককে তুলে নিয়ে খুন, চাঞ্চল্য সৃষ্টি কল্যাণীতে

পুজো মণ্ডপ থেকে যুবককে তুলে নিয়ে খুন, চাঞ্চল্য সৃষ্টি কল্যাণীতে

পুজো মণ্ডপ থেকে যুবককে তুলে নিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কল্যাণীতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণী থানার শগুনা গ্ৰাম পঞ্চায়েতের অধীন, সুভাষ নগর গ্ৰামের বারোয়ারী দুর্গা পুজো মন্ডপে এলাকার জনৈক সদস্য বিনয় সরকার (৩৬) বসেছিলেন। তখন আনুমানিক সময় রাত ৯টা, অতর্কিতে একদল যুবক এসে বিনয় সরকারের উপর চড়াও হয়।

পুজো মণ্ডপ থেকে যুবককে তুলে নিয়ে খুন, চাঞ্চল্য সৃষ্টি কল্যাণীতে

বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার পর বিনয়কে জোরপূর্বক ওখান থেকে তুলে নিয়ে যায়, ওই উশৃঙ্খল যুবকেরা এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ওখানকার স্থানীয় একটি স্কুল মাঠে বিনয়কে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। তারপর স্থানীয়দের খোঁজাখুঁজিতে বিনয়কে স্কুল মাঠে লুটিয়ে থাকতে দেখে, তড়িঘড়ি স্থানীয় জওহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বিনয় ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিলেও রাত ২টো ৩০ মিনিট নাগাদ মৃত্যু হয় তার।

কোন ব্যক্তিগত শত্রুতার জেরে খুন নাকি রয়েছে ব্যবসায়ীক বিভাগ বা রাজনৈতিক দ্বন্দ্ব তার তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কেউ গ্ৰেফতার হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+