ফিরহাদের ওয়ার্ডে গলায় শাবল ঢুকিয়ে নৃশংস খুন, চেতলার ওসি বদল, গ্রেফতার ২ অভিযুক্ত

রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের খাসতালুকেই নৃশংস খুনের ঘটনা। গতকাল রাতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

ফিরহাদের ৮২ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে ঘটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখনও অবধি ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, চেতলা এলাকায় রাত সাড়ে ১১টা নাগাদ কয়েকজনের সঙ্গে তাস খেলছিলেন অশোক পাসোয়ান। সেখানে মদের আসরও বসেছিল। আচমকাই শুরু হয় বচসা। তা গড়ায় হাতাহাতিতে। এরই মধ্যে একজন অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেয়।

ওই অবস্থাতেই অশোক ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে গিয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। অশোক একটি গাড়ির দোকানে সার্ভিসিংয়ের কাজ করতেন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন মদের আসরের কথা পুলিশ-প্রশাসনের নজরে আনা হলেও কোনও সুরাহা হয়নি। নানা সময় নানাবিধ ঝামেলা, গণ্ডগোলও লেগেই থাকে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ জানান এলাকাবাসীরা।

এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে চেতলা থানার ওসি সুখেন্দু মুখোপাধ্যায়কে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন আলিপুর থানার অতিরিক্ত ওসি অমিতাভ সরখেল। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, চেতলা থানা এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত পদক্ষেপ নিয়ে চেতলা থানার পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই এফআইআরে নাম থাকা দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের স্থানীয় আদালতে তোলা হচ্ছে। কেসটির পরবর্তী তদন্ত ডিটেকটিভ ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+