পরিচারিকাকে লাগাতার ধর্ষণ গৃহকর্তার, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার গোসাবার এক যুবতী কয়েক মাস আগে পরিচারিকা হিসাবে কাজ শুরু করেন সল্ট লেকের একটি বাড়িতে। অভিযোগ, বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে এক রাতে গৃহকর্তা তাঁকে অন্তত চারবার ধর্ষণ করে। বলা হয়, কাউকে কিছু জানালে প্রাণে মেরে দেওয়া হবে। সেই শুরু। এর পর প্রায়ই গৃহকর্তার লালসা মেটাতে হত ওই যুবতীকে। গত ১৭ মে তিনি গোসাবার বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে এক আত্মীয়কে সব বলেন। ওই আত্মীয়ই তাঁকে সাহস জোগান। নিয়ে যান গোসাবা থানায়। কিন্তু পুলিশ বলে, এটা বিধাননগর পুলিশ কমিশনারেটের এক্তিয়ারভুক্ত বিষয়। বিধাননগর পুলিশ প্রথমে নালিশ নিতে চায়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত ওই যুবতীর আত্মীয়ের নাছোড়বান্দা মনোভাব দেখে অভিযোগ রুজু করতে বাধ্য হয়। এক সপ্তাহ হয়ে গেলেও পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে বক্তব্য যুবতীর পরিবারের।












Click it and Unblock the Notifications