ছক ছিল পালিয়ে যাওয়ার, অন্তঃসত্ত্বা খুনে ধৃত স্বামী, চাঞ্চল্য ফুলবাগানে

পূজাকে কেন খুন হতে হল? এই নিয়ে প্রশ্ন ক্রমেই দানা বাঁধছিল। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা যায়, পূজার অন্তঃসত্ত্বা হওয়াকেই মেনে নিতে পারছিল না দীপক।

গত ৩ অগাস্ট ফুলবাগানে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার এক বাড়ি থেকে উদ্ধার হয় মৃতার রক্তাক্ত দেহ। আট মাসের অন্তঃসত্ত্বা পূজা জৈনের মৃত্যু ঘিরে স্বভাবতই চাঞ্চল্য, উদ্বেগ ছড়াতে থাকে। ঘটনার পর থেকেই সন্দেহ ছিল তাঁর স্বামীর ওপর । শেষমেশ কলকাতা পুলিশের তৎপরতায় মৃতার স্বামী দীপককে গ্রেফতার করা হয়েছে।

ছক ছিল পালিয়ে যাওয়ার, অন্তঃসত্ত্বা খুনে ধৃত স্বামী, চাঞ্চল্য ফুলবাগানে

পূজাকে কেন খুন হতে হল? এই নিয়ে প্রশ্ন ক্রমেই দানা বাঁধছিল। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা যায়, পূজার অন্তঃসত্ত্বা হওয়াকেই মেনে নিতে পারছিল না দীপক। এই নিয়ে তৃতীয়বার অন্তঃসত্ত্বা হন পূজা। এর আগের দু'বারই তাঁকে জোর করে গর্ভপাত করান দীপক। তৃতীয়বার গর্ভবতী হওয়ার পরই খুন হয়ে যান তিনি। পূজাকে গলা টিপে খুন করা হয় বলে জানা যায়। ফুলবাগানের ওই বাড়িতে খাটের তলা থেকে উদ্ধার হয় পূজার দেহ ।

এদিকে, পূজা খুনের পর থেকেই গা ঢাকা দিয়ে ছিল পূজার স্বামী দীপক। ছক কষেছিল শহর ছেড়ে পালাবে। সেজন্য হাওড়ার স্টেশনে সে পৌঁছেও গিয়েছিল। উদ্দেশ্য ছিল দূরপাল্লার ট্রেনে উঠেই চম্পট দেবে সে। কিন্তু শেষ রক্ষা হয়নি।! লালবাজারের তৎপরতায় গ্রেফতার হয় দীপক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+