রাতের শহরে তরুণীকে গাড়ি থেকে নামিয়ে মারধর! অভিযোগ নিয়ে ধন্ধে পুলিশ
রাতের সল্টলেকে গাড়ি থেকে জোর করে নামিয়ে তরুণীকে মারধরের অভিযোগ। উত্তর বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাতের সল্টলেকে গাড়ি থেকে জোর করে নামিয়ে তরুণীকে মারধরের অভিযোগ। উত্তর বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার রাত এগারোটা। ঘটনাস্থল সল্টলেক সেক্টর ওয়ান। তরুণী নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় গাড়ি থামিয়ে দেন, প্রাক্তন স্বামীর বন্ধু শান্তনু চক্রবর্তী। গাড়ি থেকে নামিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তরুণীর আরও অভিযোগ, তার মোবাইলের কললিস্ট এবং সেখানে থাকা যাবতীয় ছবি মুছে দেওয়া হয়। ঘটনার প্রেক্ষিতে উত্তর বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তরুণী জানিয়েছেন, ব্যবসায়ীর লেনদেনে অসুবিধার কারণে অভিযুক্তের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে আগেই।
তবে ঘটনা নিয়ে প্রশ্ন জেগেছে পুলিশের। যেই সময়ের কথা তরুণী বলছেন, সেই সময় কেউ তরুণীর চিৎকার শোনেননি বলে জানা গিয়েছে। এমন কী কাছে পুলিশের টহলদারি ভ্যানও কেন কিছু জানতে পারল না তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা সম্পর্কে জানতে চায় পুলিশ। সেই সঙ্গে তরুণীর অভিযোগ মিলিয়ে দেখা হবে। পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখে এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।












Click it and Unblock the Notifications