বাংলাদেশের অসহায় মানুষদের আশ্রয় দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ২১ জুলাইয়ের মঞ্চে কী বার্তা দিলেন তৃণমূল নেত্রী?
বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছে। রক্তক্ষয়, মৃত্যু, হিংসা চলছে প্রতিবেশী রাষ্ট্রে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে সরাসরি বক্তব্য রাখলেন না। তবে পাশে থাকার বার্তা দিলেন তিনি।
২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস পালন হল। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন সেই মঞ্চে। বাংলাদেশ প্রসঙ্গ তাঁর বক্তব্য উঠে আসে। সেখানেই গুরুত্বপূর্ণ কথা বলেন মুখ্যমন্ত্রী। ওপাড় বাংলা থেকে লোকজন এলে তিনি আশ্রয় দেবেন। এ কথাও বুঝিয়ে দিলেন তিনি।

বাংলাদেশে ভারতের অনেক পড়ুয়া রয়েছেন। এছাড় পশ্চিমবঙ্গের বহু পরিবারের আত্মীয় স্বজন, মেয়ে জামাই রয়েছেন বাংলাদেশে। কোনও পরিবারের সদস্যরাও বাংলাদেশের রয়েছেন। প্রতিবেশী রাষ্ট্রে গত কয়েক দিন ধরে প্রবল সংঘর্ষ চলছে। মিলিটারি শাসন জারি রয়েছে বাংলাদেশে। ইন্টারনেট পরিষেবা বন্ধ। বাংলাদেশে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। অনেক পড়ুয়া সীমান্ত পেরিয়ে ফিরে আসছেন দেশে।
এপাড় বাংলায় থাকা সাধারণ মানুষ জন দুশ্চিন্তা করছেন। আত্মীয়-স্বজনদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতেও চর্চা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরাসরি কোনও বক্তব্য তিনি রাখেননি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। যা বলার ভারত সরকার বলবে। তবে অসহায় মানুষ বাংলার দরজা খটখটানি করলে আশ্রয় দেব।" পাশাপাশি তিনি বলেছেন, "বাংলাদেশ নিয়ে কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা যেন কোনও অশান্তি না করি।" প্রতিবেশী দেশে অনেক পড়ুয়ার প্রাণ গিয়েছে৷ পড়ুয়াদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications