অস্ত্র নিয়ে মিছিল করলে কড়া ব্যবস্থা, আরএসএস-বিজেপিকে হুঁশিয়ারি মমতার
মহরমের দিন বিসর্জনে নিষেধাজ্ঞায় নিয়ে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে মমতা ঘোষণা করলেন, রাজ্যে অস্ত্র নিয়ে মিছিল করলে কড়া ব্যবস্থা।
রাজ্যে অস্ত্র নিয়ে মিছিল করলে কড়া ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। শনিবার নবান্নে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'অস্ত্র নিয়ে মিছিল করা বেআইনি। কেন অস্ত্র নিয়ে মিছিল করা হবে? অস্ত্র নিয়ে মিছিল করতে তাদের প্রতি কড়া ব্যবস্থা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করা পুরকায়স্থও বলেন, অস্ত্র নিয়ে মিছিল করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'

এদিন বিজেপি ও আরএসএসকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 'আরএসএসকে আগে ধর্মীয় সংগঠন ভাবতাম। এখন দেখছি, এরা দাঙ্গা বাধাতেই প্রস্তুত। আর বিজেপি আরএসএসকে সঙ্গে নিয়ে রাজ্যে অশান্তি ছড়ানোর তৈরি করছে।' তিনি হুঁশিয়ারি দেন, 'আগুন নিয়ে খেলবেন না।'
এদিন বিসর্জন নিয়েও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কোনওভাবেই মহরমের দিন বিসর্জন করা যাবে না। একাদশীর দিন অনেকেই বিসর্জন দেন না। তাই একটা দিবন বিসর্জন না করলে এমন কিছু এসে যাবে না।এটা তোষণের কোনও ব্যাপার নয়। বিজেপির এখন অপপ্রচার করাই কাজ। তা-ই করে চলেছে।'
মমতা বলেন, 'এখন বিজেপি কুৎসা রটাচ্ছে- মুম্বই পুলিশ পারে, কলকাতা পুলিশ পারে না বলে। কিন্তু আসল কথা হল বাংলা যা পারে, অন্যরা তা পারে না। বিজেপি এখন রাজনীতি দিয়ে রাজনীতি করতে পারছে না। তাই সিবিআই-ইডি লেলিয়ে দিচ্ছে, দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। বিসর্জন নিয়ে রাজনীতি করছে। কিন্তু সবসময় মনে রাখা দরকার- 'পুজো আনন্দের, মহরম শোকের।' তাই কেউ এমন কোনও কাজ করবেন না যাতে শান্তি বিঘ্নিত হয়। সবাইকেই শান্তি বজায় রাখতে আহ্বান করেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications