ঘুরিয়ে নরেন্দ্র মোদীকে অনুসরণ মুখ্যমন্ত্রী মমতার!

কলকাতা, ২১ এপ্রিল : সব অর্থেই কি কাছাকাছি আসছে বিজেপি-তৃণমূল?

গত একবছর ধরে সাপে-নেউলে সম্পর্ক থাকার পর এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সম্পর্ক নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে। প্রধানমন্ত্রীকে নানা ইস্যুতে আক্রম করার পর এখন বারবার তাঁর সঙ্গে বৈঠক করতে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বার্থেই তিনি এমন পদক্ষেপ করছেন বলে জানালেও বিরোধী কংগ্রেস বা সিপিএম কিন্তু আক্রমের নিশানায় রেখেছে মমতাকে।

ঘুরিয়ে নরেন্দ্র মোদীকে অনুসরণ মুখ্যমন্ত্রী মমতার!


এর মধ্যেই ফের একবার জল্পনা উসকে মোদীজিকেই ঘুরিয়ে অনুসরণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী এমন খবরই সামনে এসেছে। কীরকম? জানা গিয়েছে, গুজরাতে যে সংস্থা সে রাজ্যের পর্যটনকে তুলে ধরতে বিজ্ঞাপন বানিয়েছিল, সেই সংস্থার হাতেই রাজ্যের জন্য নতুন বিজ্ঞাপন তৈরির ভার দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রাজ্য সরকারের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

গুজরাতের পর্যটনের বিজ্ঞাপন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে সামনে রেখে তৈরি করা হয়েছিল। গুজরাত পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডরও ছিলেন তিনি। এবং বিজ্ঞাপন তো জনপ্রিয় হয়েইছিল, পর্যটনের দিক থেকেও ফুলেফেঁপে উঠেছিল গুজরাত। আর এই সবই হয়েছিল নরেন্দ্র মোদী যখন সেরাজ্যের মুখ্যমন্ত্রী ছিল।

ফলে রাজ্যের ক্ষেত্রেও সেই সংস্থাকেই দায়িত্ব দিয়ে রাজ্যের পর্যটনে জোয়ার আনতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+