তিনি তো ধর্মের জন্ম দেন! মোদী-শাহকে চড়া আক্রমণ মমতার

প্রত্যাশা এবং স্বভাব মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে লক্ষ্য করে ফের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রত্যাশা এবং স্বভাব মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে লক্ষ্য করে ফের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদী-অমিত শাহকে তাঁর সঙ্গে মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতায় নামার চ্যালেঞ্জ জানান তিনি। পাল্টা আক্রমণ করেছে বিজেপিও। লকেট চট্টোপাধ্যায় বলেন, এতদিন ধরে তোষণের রাজনীতি চলেছে। তার ড্যামেজ কন্ট্রোল করতেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতায় যেতে চাইছেন।

তিনি তো ধর্মের জন্ম দেন! মোদী-শাহকে মন্ত্রোচ্চারণ প্রতিযোগিতায় নামার আহ্বান মমতার

কলকাতায় এক অনুষ্ঠানে মঙ্গলবার অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি হিন্দিতে আক্রমণ করেন। বলেন, তাঁকে ধর্ম শেখাবেন। তিনি তো ধর্মের জন্ম দেন। এর পাল্টা জবাব দেয় বিজেপি। রাজ্য মহিলা বিজেপির সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ধর্মটা যে যার নিজের। আর এটা নিজের বিশ্বাসের। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন বলে মন্তব্য করেন লকেট।

রামমন্দির ইস্যু নিয়ে বলা ছাড়াও মোদী-অমিত শাহকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, দক্ষিণেশ্বরে কতটা উন্নয়ন হয়েছে, তা স্কাইওয়াক দেখলেই বোঝা যায়। এর সঙ্গে তুলনা করেন বেনারসে। মমতা বন্দ্যোপাধ্যায় বেনারসের কতটা উন্নয়ন হয়েছে, তা নিয়ে প্রশ্নও করেন। রামমন্দিরকে খালি ভোটের ইস্যু করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, একটা সিঁন্দুরের তিলক কাটলেই পুজো হয় না। পুজো নিয়ে কি কোনও প্রতিযোগিতা হয়, প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী অমিত শাহকে মন্ত্রোচ্চারণ নিয়ে প্রতিযোগিতার আহ্বান জানান তিনি।

এবিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, এতদিন ধরে তোষণের রাজনীতি চলেছে। তার ড্যামেজ কন্ট্রোল করতেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতায় যেতে চাইছেন। তিনি বলেন মন্ত্রোচ্চারণ হল ধার্মিক বিষয়। তা নিয়ে প্রতিযোগিতা করা উচিত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+