অনশন মঞ্চ থেকে বেঁচে ফিরেছেন মমতা! ২১ জুলাইয়ের মঞ্চে আর কী বললেন ফিরহাদ হাকিম
সিপিএমের গুন্ডারা একাধিক বার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করেছে। কিন্তু প্রতি বার মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে ফিরেছেন। এখন পশ্চিমবঙ্গের মানুষের ত্রাতা হয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে লড়াই করছেন। শহিদ সমাবেশের মঞ্চ থেকে বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ থাকেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর লড়াই করছেন। রাজ্যের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থকরা লড়াইয়ে আছেন। এই দাবি করলেন ফিরহাদ হাকিম।

শহিদদের স্মরণে ধর্মতলায় সভামঞ্চের পাশেই বেদি তৈরি করা হয়েছে। সেই বেদিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তার আগে বিড়লা তারামণ্ডলের সামনে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানেও একটি শহিদ বেদি তৈরি করা হয়েছে। সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বামফ্রন্ট সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্যের বিরোধী মুখ। একাধিক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে। সেই বক্তব্য উঠে এসেছে ফিরহাদ হাকিমের কথায়। ২৬ দিন ধর্মতলায় অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছু সময় সেই অনশন চললে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির অনেক অবনতি হত। তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এই কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম।
এছাড় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা৷ সিঙ্গুর নেত্রীর উপর আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গুলি চালানোর ঘটনার কথা তুলে ধরলেন ফিরহাদ হাকিম। প্রত্যেকটি ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছেন। এখন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। এই কথা বললেন ফিরহাদ হাকিম।












Click it and Unblock the Notifications