ডিএ নিয়ে স্যাট-এর নির্দেশকে চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ মমতার সরকার
ছয় মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মিটিয়ে দেওয়া নিয়ে স্যাট-এর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার।
ছয় মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মিটিয়ে দেওয়া নিয়ে স্যাট-এর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। ২০১৯ সালের ২৭ জুলাই পরবর্তী ৬ মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দেওয়ার নির্দেশ দেয় রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট। বলা হয়, কী ভাবে ভাতা বাবদ বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হবে তা তিন মাসের মধ্যে জানাতে হবে প্রশাসনকে।

সেই নির্দেশ অমান্য করে নবান্ন। তার জেরে স্যাট-এ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে একাধিক কর্মী সংগঠন। এই পরিস্থিতিতে স্যাট-এর রায়ের বিরুদ্ধে আদালতে রিভিউ পিটিশন দাখিল করে বাংলার সরকার। গত জুলাই মাসে সেই আবেদন খারিজ করে রায় বহাল রাখে কলকাতা হাই কোর্ট।
গত ২৩ সেপ্টেম্বর স্যাট-এর তরফে জানানো হয়, ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। সেই নির্দেশকে ফের চ্যালেঞ্জ করে এবার হাই কোর্টে রিট পিটিশন জমা দিল পশ্চিমবঙ্গ সরকার।












Click it and Unblock the Notifications